PRIYOBANGLANEWS24
৩০ ডিসেম্বর ২০১৯, ২:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রিয়াঙ্কা গান্ধীকে উত্তর প্রদেশ পুলিশের ‘ঘাড় ধাক্কা’

আন্তর্জাতিক ডেস্ক। প্রিয়বাংলা নিউজ২৪:
সদ্য গ্রেফতার পুলিশের সাবেক এক কর্মকর্তার পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় কংগ্রেসনেত্রী প্রিয়াঙ্কা গান্ধীকে বাধা দিয়েছে উত্তর প্রদেশ পুলিশ। এসময় তাকে ঘাড় ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, শনিবার (২৮ ডিসেম্বর) এ ঘটনা ঘটে।

লক্ষনৌ পুলিশের বিরুদ্ধে অভিযোগ করে কংগ্রেসের এ সাধারণ সম্পাদক দাবি করেছেন, উত্তর প্রদেশের বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা এসআর দারাপুরির বাড়িতে যাওয়া থেকে বিরত রাখতে এক নারী পুলিশ তাকে ঘাড় ধরে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে তিনি একটি স্কুটি নিয়ে দারাপুরির বাড়িতে যান।

প্রিয়াঙ্কা বলেন, উত্তর প্রদেশের পুলিশ আমার গতিরোধ করে। আমি দারাপুরির পরিবারের সঙ্গে দেখা করতে যাচ্ছিলাম। সেখানে যাওয়া ঠেকাতে এসময় তারা আমার ঘাড় ধরে ধস্তাধস্তি করেছে।

‘এভাবে পুলিশ সড়কের মাঝখানে আমাকে কোনোভাবেই দাঁড় করাতে পারে না। বিজেপি সরকারের এ আচরণ কাপুরুষোচিত।’ যদিও উত্তর প্রদেশ পুলিশ প্রিয়াঙ্কার সঙ্গে ধস্তাধস্তির অভিযোগ অস্বীকার করেছে। পুলিশের দাবি, তারা শুধুমাত্র প্রিয়াঙ্কার বহরকে সড়কে থামিয়েছিল, এটুকুই।
লক্ষনৌ পুলিশের সিনিয়র সুপারিনটেন্ডেন্ট কালানিধি নাইথানি বলেন, এক নারী পুলিশ সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে তা ঠিক নয়। সে আমাকে বলেছে, দায়িত্ব পালনের জন্য যতটা দরকার শুধুমাত্র তা করার চেষ্টা করেছে ওই পুলিশ সদস্য।

নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) এর প্রতিবাদ করার কারণে সম্প্রতি গ্রেফতার করা হয় উত্তর প্রদেশের বাসিন্দা অবসরপ্রাপ্ত সাবেক পুলিশ কর্মকর্তা এসআর দারাপুরিকে।

বিক্ষোভের সঙ্গে রাজ্যজুড়ে জড়িত প্রায় ১ হাজার ১১৩ জনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। আরও প্রায় ৫শ জনকে চিহ্নিত করার কথা জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০