নিজস্ব প্রতিবেদন.
১৪ মে ২০২৬, ১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

ঢাকার নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কিউডি পণ্যের দোহার ও নবাবগঞ্জ অঞ্চলের একমাত্র ডিলার অমিত কম্পিউটারস এর সহযোগিতায় এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি এর আয়োজনে এ জমকালো আইএসপি পার্টনার মিট ও প্রযুক্তি বিষয়ক আলোচনা সভা দুই উপজেলার বিভিন্ন ব্রডব্যান্ড ও ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী আইএসপি ব্যবসায়ীরা আধুনিক নেটওয়ার্কিং প্রযুক্তি, দ্রুতগতির ইন্টারনেট সেবা নিশ্চিতকরণ, উন্নত রাউটার ও নেটওয়ার্ক ডিভাইস ব্যবহারের সুবিধা এবং ভবিষ্যৎ প্রযুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বিশেষ করে কিউডি’র আধুনিক নেটওয়ার্কিং সল্যুশন কীভাবে গ্রাহকদের আরও স্থিতিশীল ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা দিতে সহায়তা করবে, সে বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করা হয়।

আয়োজকরা জানান, বর্তমানে গ্রাহকদের ইন্টারনেট ব্যবহারের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই চাহিদা পূরণে উন্নতমানের রাউটার, মেশ সিস্টেম, অপটিক্যাল নেটওয়ার্ক ডিভাইস এবং স্মার্ট নেটওয়ার্ক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজনের মাধ্যমে স্থানীয় আইএসপি ব্যবসায়ীরা নতুন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করেন এবং নিজেদের সেবাকে আরও উন্নত করার সুযোগ পান।

অনুষ্ঠানে বিশেষভাবে আলোচিত হয় যে, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার করলে গ্রাহকরা দ্রুতগতির, স্থিতিশীল এবং নিরাপদ ইন্টারনেট সুবিধা পাবেন। পাশাপাশি আইএসপি ব্যবসায়ীরাও কম খরচে উন্নত সেবা প্রদান করতে সক্ষম হবেন।

দীর্ঘদিনের বিশ্বস্ত প্রযুক্তি প্রতিষ্ঠান অমিত কম্পিউটারস ২০০৮ সাল থেকে সুনাম ও আস্থার সঙ্গে আইটি ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিষ্ঠানটি কম্পিউটার, নেটওয়ার্কিং ডিভাইস, আইএসপি সল্যুশন, ফাইবার নেটওয়ার্ক সরঞ্জাম এবং প্রযুক্তি সেবার মাধ্যমে স্থানীয় প্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। গ্রাহকসেবা, মানসম্মত পণ্য এবং প্রযুক্তিগত সহায়তার কারণে অমিত কম্পিউটারস ইতোমধ্যে দোহার-নবাবগঞ্জ অঞ্চলে একটি নির্ভরযোগ্য নাম হিসেবে পরিচিতি লাভ করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বলেন, এ ধরনের প্রযুক্তিভিত্তিক আয়োজন স্থানীয় আইএসপি ব্যবসাকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে গ্রাহকদের উন্নতমানের ইন্টারনেট সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠির শেষে অংশগ্রহণকারীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় ও ভবিষ্যতে প্রযুক্তি খাতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কিউডির প্রোডাক্ট ম্যানেজার মো. তরিকুল ইসলাম, ডিপুটি ম্যানেজার (সেলস) মাহবুবুর রহমান ও অমিত কম্পিউটারস এর কর্ণধার অমিত চন্দ্র শীল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০