স্টাফ রিপোর্টার.
১৭ মে ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

ঢাকার নবাবগঞ্জে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলের বার্ষিক সম্মেলন ও বীমা দাবির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে কোম্পানির অগ্রগতি, গ্রাহকসেবা সম্প্রসারণ এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করা হয়। বীমা খাতে আস্থা বৃদ্ধির বিষয়গুলো গুরুত্ব পায়।

রবিবার নবাবগঞ্জের কাশিমপুরের কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং প্রেসিডেন্ট, বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম ও কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ ইনস্যুরেন্স এসোসিয়েশনের বি এম ইউসুফ আলী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স শুধু বীমা সেবায় নয়, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। সমাজসেবা, জনসচেতনতা বৃদ্ধি এবং মানবিক উদ্যোগের জন্য প্রতিষ্ঠানটি বিভিন্ন সময়ে পুরস্কার অর্জন করেছে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে সচেতনতামূলক অনুষ্ঠান ও সামাজিক প্রচারণার মাধ্যমে প্রতিষ্ঠানটি তরুণ সমাজকে ইতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে।

তিনি আরও বলেন, কোম্পানির এই অগ্রযাত্রা ধরে রাখতে কর্মকর্তা, কর্মী, গ্রাহক এবং সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পপুলার লাইফ ইন্স্যুরেন্স দেশের অন্যতম সেরা ও গ্রাহকবান্ধব প্রতিষ্ঠানে পরিণত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্সের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্পের ঊধ্বর্তন উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন এবং জনপ্রিয় বীমা প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ কামাল হোসেন মহসিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল আমিন বীমা প্রকল্পের জেনারেল ম্যানেজার ও প্রকল্প ইনচার্জ, মোঃ সালাহউদ্দিন আহমেদ।

বক্তারা বলেন, পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি গ্রাহকদের আস্থা অর্জনের মাধ্যমে দেশের বীমা খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি, আধুনিক সেবা ব্যবস্থা এবং মাঠপর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের ফলে প্রতিষ্ঠানটি দিন দিন আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাচ্ছে। এ সময় বীমা গ্রাহকদের মাঝে দাবির চেক হস্তান্তর করা হয়। এতে গ্রাহকরা সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি পায়।

বক্তারা আরও বলেন, ভবিষ্যতে প্রযুক্তিনির্ভর সেবা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রাহকবান্ধব উদ্যোগ গ্রহণের মাধ্যমে পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসি দেশের অন্যতম শীর্ষ বীমা প্রতিষ্ঠানে পরিণত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০