নিজস্ব প্রতিবেদন.
১৫ অগাস্ট ২০২৬, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলার বারুয়াখালী ইউনিয়নে বিএনপির সমর্থকদের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়া ও বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাকসহ দলীয় নেতাকর্মী এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন আবু শফিক খন্দকার মাসুদ। বক্তব্যে তিনি বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি সারাজীবন দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন।

খন্দকার মাসুদ আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনায় আমাদের সাংসদ খন্দকার আবু আশফাক দোহার ও নবাবগঞ্জবাসীর উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তিনি খন্দকার আবু আশফাকের জন্য সবার কাছে দোয়া কামনা করেন, যেন তিনি সবসময় জনগণের কল্যাণে কাজ করতে পারেন।

দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী ও পথচারীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক পবন মাহমুদ, সদস্যসচিব রায়হানুল ইসলাম রাহিন, যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, মাজেদুর রহমান নবাব, বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব, মুন্না ভূঁইয়া, তুষার খান, যুবদল নেতা মিরাজ শিকদার, ইমতিয়াজ শাকিল, রাসেল আহমেদ, মো. ইমরানসহ বিভিন্ন ইউনিটের যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সন্ধ্যায় শিকারীপাড়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১০

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১১

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১২

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৩

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৪

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৬

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৭

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৮

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৯

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

২০