স্টাফ রিপোর্টার.
২৭ মে ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি থানার দৌলতপুর আটারদাগ নামক গ্রামে দৈনিক জবাবদিহির সাংবাদিক মোঃ ইয়াকুব আলীর ওপর মাদকাসক্ত কিশোরগ্যাং হামলা ও হত্যার চেষ্টা করে।এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মোঃ ইয়াকুব আলী।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে কয়েকজন অভিযুক্ত দেশীয় অস্ত্র নিয়ে সাংবাদিক মো. ইয়াকুব আলীর ছোট ভাইয়ের ওপর হামলা চালায়। পরে তিনি ঘটনাস্থলে পেশাগত দায়িত্ব পালন ও তথ্য সংগ্রহ করতে গেলে অভিযুক্ত মাদকাসক্ত কিশোরগ্যাংয়ের সদস্য সোহেল সাদী, মো. ফারদিন , মো. গোলাম, মো. ইউসুফ, মো. রিফাত, মো. আবির, মো. শান্ত, মো. রাজু, সাব্বির সহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা লোহার রড, ছুরি, হাতুড়ি,কাঠের বাটাম ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। হামলায় তার বাবা ও পরিবারের আরও কয়েকজন সদস্য আহত হন। স্থানীয় লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ ঘটনায় বেলকুচি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিক ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০