PRIYOBANGLANEWS24
৯ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাতারে ব্যাডমিন্টন প্রতিযোগীতায় নবাবগঞ্জের নাইম বিজয়ী

কাতারে বসবাসরত খেলাধুলা বাংলাদেশীদের সুস্বাস্থ্যের জন্য এবং পারস্পরিক সম্পর্ক বৃদ্ধির লক্ষে বিগত ৫ বছর যাবৎ নিয়মিতভাবে এ ব্যাডমিন্টন প্রতিযোগীতার আয়োজন হয়ে আসছে বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি কাতার (BBSQ)।

সে ধারাহিকতায় ৭ ডিসেম্বর কাতারের আল-মামুরায় অবস্থিত ক্যামব্রীজ বয়েজ স্কুলের ইনডোরে ব্যাডমিন্টন প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বাংলাদেশ দূতাবাস কাতারের পৃষ্ঠপোষকতায়, কাতার এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৫০ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ৫-৬ ডিসেম্বর ২দিন ব্যাপী এই আয়োজনে ৫টি ক্যাটাগরিতে বিভিন্ন দেশের সর্বমোট ৮০ টি দল অংশগ্রহন করেন।

মেন্স ডাবল ক্যাটাগরি এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন নবাবগঞ্জের বলমন্তচর গ্রামের নাঈম মাহমুদ।

ফাইনাল ম্যাচ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার বিষয়াবলী সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ, বিশিষ্ট কূটনীতিক এবং অর্থনীতিবিদ ড. খলিলুর রহমান এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মান্যবর মোঃ নজরুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাজ্জাদ হোসেন, মিশনের ডেপুটি চিফ মোঃ ওয়ালিউর রহমান ও লেবার কাউন্সেলর জনাব মোঃ মাশুদূল কবীর, বাংলাদেশ কমিউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন, কাতার বিশ্ববিদ্যালয়ের বয়োমেডিকাল এবং মেকানিক্যাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এর সহযোগী অধ্যাপক ও ২০২৪ সালে ” Highly-cited researcher award” বা “উচ্চ-উদ্ধৃত গবেষক” খেতাবপ্রাপ্ত স্কলার ড. আনোয়াারুল হাসান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজার কামাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব মতিন পাটোয়ারী, শাহজাহান সাজু, মোঃ ইয়াসিন মিয়া এবং মুন-দোহা ট্রাভেলস-এর চেয়ারম্যান গোলাম সারওয়ার মিসু সহ কমিউনিটি ও সংগঠনের নের্তৃবৃন্দ।

বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি, কাতারের সভাপতি মোঃ আলমগীর হোসেন আলির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশফাকউদ্দিন মামুনের সার্বিক দিকনির্দেশনা ও সঞ্চালনায় সম্পূর্ণ প্রতিযোগীতাটি পরিচালনা করেন সংগঠনের সিনিয়র-ভাইস প্রেসিডেন্ট আমিনুল ইসলাম। সহযোগীতায় ছিলেন কতারের ব্যাডমিন্টন এ্যাপেক্স বডি, আমীনুল হক চৌধুরী, শাহ আলম খান, ইঞ্জিনিয়ার বশির আহমেদ, মোঃ ওবায়েদুর রহমান, রহমতউল্লাহ ফারিয়াজ, নাইম মাহমুদ, নাজিমুল হক, কায়সার আহমেদ, মাজহারুল ইসলাম, ইউসুফ বাবু সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০