PRIYOBANGLANEWS24
২৯ জানুয়ারী ২০২৬, ১:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

উচ্ছ্বাস আনন্দের মধ্য দিয়ে ঢাকার নবাবগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বৃহস্পতিবার দিনব্যাপী আনন্দঘন পরিবেশে ছাত্রদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়।

সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে জাতীয় পতাকা উত্তোলন, শপথ বাক্য পাঠ এবং মশাল প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানে উদ্বোধন করা হয়। এসময় ফুল ও নৃত্যের মাধ্যমে বরণ করে নেওয়া হয় অতিথিদের। পরে দিনব্যাপী বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানকে আরো প্রাণবন্তর করে তুলে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রভাষক শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রসি জাস্টিন কস্তা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ লুইস রোজারিও। এসময় তিনি প্রতিষ্ঠানে নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম, হরে কৃষ্ণ কুসুম কলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাকসুদ দেওয়ান, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার রকি গোসাল, প্রভাষক, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ও অভিভাবকবৃন্দ।

খেলা পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক রঞ্জিত কুমার রায়, পল পিন্টু গমেজ, শশাংক ভূষণ পাল চৌধুরী, মো. আবু নাঈম, জহিরুল ইসলাম, তাহের উদ্দিন, কানন কুমার বিশ্বাস, পিউস সম্পদ গমেজ এবং আতিকুর রহমান সহ অন্যান্য শিক্ষকরা।

শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০