সিনিয়র প্রতিবেদক.
২০ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জের অন্যতম বিদ্যাপীঠ সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে দুই দিনব্যাপী শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার সকালে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এ মেলার উদ্বোধন করা হয়।

শিক্ষার্থীদের মেধা, উদ্ভাবনী শক্তি এবং সাংস্কৃতিক প্রতিভা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ মেলায় প্রায় সাড়ে তিনশ’ প্রজেক্ট প্রদর্শন করা হয়। একইসঙ্গে বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। এসময় অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী উপস্থাপনার ভূয়সী প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকা-ে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান।

মেলার উদ্বোধনী পর্বে জাতীয় পতাকা উত্তোলন ও মোমবাতি প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে ফুলেল শুভেচ্ছা ও সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অতিথিদের বরণ করে নেওয়া হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোল্লা ধর্মপল্লীর পাল পুরোহিত মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার মার্গেট গমেজ, বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, নয়নশ্রীর সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান পান্নু, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, প্রতিষ্ঠানের সাবেক শিক্ষক আব্দুস সালাম, অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজনসহ আরো অনেকে।

বৃহস্পতিবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বেহাল সড়কেই নিত্যযাত্রা

১

এমপির নাম ভাঙ্গিয়ে বালু ব্যবসার অভিযোগে বিল্লাল গ্রেপ্তার

২

কারিতাস লাইট প্রকল্পের উদ্যোগে শিশু অধিকার দিবস উদযাপন

৩

সমসাবাদ নবীন সংঘ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টঃ ফাইনালে গালিমপুর শাহবাদ নবীন স্পোটিং ক্লাব

৪

নবাবগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

৫

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

৬

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

৭

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

৮

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

৯

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

১০

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

১১

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

১২

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

১৩

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

১৪

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১৫

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১৬

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১৭

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৮

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৯

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

২০