ঢাকার নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞান ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপিঠ বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের আয়োজনে তিনদিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার ১৫টি শিক্ষা-প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী, বিতর্ক, চিত্রাঙ্কন, সংগীত ও নৃত্যসহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। খুদে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট ও সৃজনশীল উপস্থাপনা অতিথিদের মুগ্ধ করে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার রসি জাস্টিন কস্তার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধু যোসেফ সংঘ প্রদেশের প্রভিন্সিয়াল ব্রাদার রিপন জেমস গমেজ, আসক্তি পুর্নবাসন নিবাসের (আপন) পরিচালক ও প্রতিষ্ঠানের প্রাক্তন প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ লুইস রোজারিও, হরেকৃষ্ণ কুসুমকলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান মাকসুদুর রহমান, গোল্লা সেন্ট থেকলাস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সিস্টার কাকন রোজারিও এবং তুইতাল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সিস্টার এডলিন সহ আরো অনেকে।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার রসি গোসাল। আগামী শুক্রবার পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে এ প্রতিযোগিতা শেষ হবে।
মন্তব্য করুন