PRIYOBANGLANEWS24
২ জুলাই ২০২২, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদিতে এসে বেকার হাজারো বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব বাংলাদেশের একটি প্রধান শ্রমবাজার। বর্তমানে দেশটিতে রয়েছে প্রায় ১৪ লাখেরও বেশি বাংলাদেশি সেখানে তারা বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছে । বাংলাদেশ ছাড়াও দেশটিতে বিভিন্ন পেশায় কর্মরত আছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিশর, ইয়েমেন, বাহরাইন, সিরিয়া, সুদান, মরক্কো সহ দক্ষিণ আফ্রিকার বিভিন্ন দেশের মানুষ।

কিন্তু বর্তমানে তীব্র কাজের সংকটে পড়েছেন সৌদিতে নতুন করে আসা বাংলাদেশিরা। এর অন্যতম প্রধান কারন হিসেবে দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে সৌদিতে আসা বেশিরভাগ মানুষই অদক্ষ। অর্থাৎ তারা কোন পেশার উপর কোন প্রকার দক্ষতা অর্জন না করেই দালালদের খপ্পরে পড়ে চলে আসছেন সৌদিতে। ফলে এখানে এসে তারা কোন কাজ পাচ্ছে না।

শরিয়তপুর থেকে আসা মো. সাকিব নামক একজন বলেন, কোন একটি নিদিষ্ট পেশায় দক্ষতা অর্জন করে আসলে কোন না কোন ভাবে কাজের সন্ধান মিলে। কিন্তু একেবারেই অদক্ষ হয়ে আসার ফলে বর্তমানে অনেক বাংলাদেশিরাই বেকার হয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে।

সৌদিতে বৈধভাবে কাজ করতে চাইলে ইকামার মেয়াদ থাকতে হয়। আমেল আইদি ইকামা বানানোর খরচ সবচেয়ে বেশি বছরে যার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে তিন লাখ। একসাথে এতো টাকা দিয়ে ইকামা বানানোর সামর্থ্য অনেকেরই থাকে না। তাই সৌদি সরকার ৩ মাস, ৬ মাস ও ৯ মাসের ইকামা বানানোর সুযোগ দিচ্ছে। আর এ সুযোগটিই লুফে নিচ্ছে এক শ্রেণির দালাল চক্র। তারা উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে শ্রমিক এনে ১৫ মাসের ইকামা দেয়ার কথা বলে ৩ মাস কিংবা ৬ মাসের ইকামা ধরিয়ে দিচ্ছে। বাংলাদেশ সহ অন্যান্য দেশ থেকে প্রচুর শ্রমিক প্রবেশের ফলে তীব্র কাজের সংকট দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যের এ দেশটিতে । ফলে কাজ না পেয়ে বেকার হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতে দেখা যায় অনেক বাংলাদেশি শ্রমিকদের। তারমধ্যে আবার ইকামা বানানোর চিন্তা। অনেকেই দেশ থেকে টাকা এনে খাওয়া থাকার খরচ চালাচ্ছেন।

প্রবাসী বাংলাদেশিরা বলছেন দালালদের খপ্পরে পড়ে সৌদিতে এসে বিপাকে পড়ছেন বাংলাদেশির শ্রমিকেরা। উচ্চ বেতনের চাকরির কথা বলে জনপ্রতি ৩ থেকে সাড়ে ৪ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে দালালচক্র। কিন্তু সৌদিতে এনে কথামতো কাজ দিচ্ছে না দালালরা। অনেকের আবার মাস শেষে বেতনের টাকাও দিচ্ছে না ঠিকমতো।

টাংগাইলের বাসাইলের বাসিন্দা মো. রোমান বলেন, আমি সৌদিতে এসেছি প্রায় ১ বছর হলো। আমাকে যে কাজের কথা বলে আনা হয়েছিলো সেই কাজ দেয়া হয়নি। ফলে আমার কাজ জানা না থাকায় বাধ্য হয়েই আমাকে সীমিত বেতনে কাজ করতে হচ্ছে।

দোহারের কুসুমহাটি ইউনিয়নের বাসিন্দা জামিল বলেন, আমাকে একটি কফিশপে ২৫০০ রিয়াল বেতনে চাকরি দেয়ার কথা বলে প্রায় ৪ লাখ টাকা নেয় দালাল। কিন্তু সৌদিতে আসার পর আমাকে হাউসকিপিং এর কাজ করতে দেয় একটি হোটেলে। বেতন ১১০০ রিয়াল দিতে চাইলেও ৩ মাস ধরে বেতন দিচ্ছে না। এদিকে আমার ইকামার মেয়ারও প্রায় শেষের দিকে। ধার দেনা করে ভাগ্য বদলানোর আসায় সৌদিতে এসে এখন খুবই বিপদে আছি।

সূত্র জানায়, প্রতিদিন বাংলাদেশে প্রায় ৬ হাজার ভিসা ইস্যু করছে সৌদি আরর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া, এমিরেটস এয়ারলাইন্স কিংবা অন্য কোন এয়ারলাইন্সের বিমানের মাধ্যমে কিংবা ট্রানজিট হয়ে প্রতিদিন সৌদিতে প্রবেশ করছে হাজারো বাংলাদেশি শ্রমিক। কিন্ত এদের বেশিরভাগই অদক্ষ। ফলে তারা সৌদিতে এসে কর্মহীন বেকার হয়ে দিন যাপন করছে। এমন পরিস্থিতিতে নতুন করে সৌদি আরবে আসার আগে ভালভাবে সিধান্ত নেয়ার কথা বলছেন রিয়াদের সিফা সানাইয়ায় বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০