PRIYOBANGLANEWS24
১৯ জুন ২০২২, ৮:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

প্রবাসীকে আনতে গিয়ে নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রবাসীকে আনতে গিয়ে ঢাকার নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে ঢাকা বান্দুরা আঞ্চলিক সড়কে উপজেলা সদর প্যারাগণ হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম (৬৫), তার নাতনী ফারহানা (৮) ও প্রাইভেটকার চালক মনির খান বিল্লাল (৫৪)। এঘটনায় প্রবাসী লাভলু তার স্ত্রী রেখা (২০) ও রেখার বড় বোনের মেয়ে ফাহিমা (৫) আহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোহার উপজেলার রাইপাড়া গ্রামের আবুল কাসেম নিজস্ব প্রাইভেটকার নিয়ে মেয়ে রেখা, তার বড় মেয়ের ঘরের দুই নাতনী ফারহানা ও ফাহিমাকে নিয়ে মেয়ের জামাই কুয়েত প্রবাসী লাভলুকে হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে বাড়িতে আনতে যান। রবিবার ভোরের দিকে বিমান বন্দর থেকে বাড়ি ফেরার পথে ঢাকা বান্দুরা সড়কের নবাবগঞ্জ উপজেলার প্যারাগন হাসপাতালের সামনে এলে গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুটির সাথে ধাক্কা লাগে। এসময় উপস্থিত লোকজন এগিয়ে এসে আহতদের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমেেপ্লক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কাসেম ও ফারহানাকে মৃত ঘোষণা করেন। আহত লাভলু, রেখা ও চালক বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠান এবং ফাহিমাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। পরে ঢাকা নেওয়ার পথে গাড়ির চালক বিল্লাল মারা যান।

নবাবগঞ্জ থানার পুলিশ উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০