PRIYOBANGLANEWS24
২৬ অক্টোবর ২০২১, ৬:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমুদ্রের মাঝে দ্বীপ, অথচ নেই খাবার পানি

কোনও হ্রদ নেই, নদী নেই, না রয়েছে কোনও ঝরনা। এক কথায় শুদ্ধ পানির কোনও উৎস নেই। তারপরেও কীভাবে টিকে আছেন আটলান্টিক মহাসাগরের বুকে জেগে থাকা দ্বীপ বারমুডার মানুষ? শুধু তাই নয়, পর্যটন কেন্দ্র হিসাবেও জনপ্রিয়তা পেয়েছে দ্বীপটি। এ যেন পানির সঙ্গে লড়াইয়ের এক গল্প।

মাত্র ৫৩ বর্গ কিলোমিটার বিস্তৃত দ্বীপটিতে ৬৪ হাজার মানুষের বাস। রয়েছে পর্যটকের আনাগোনা। চারিদিকে সমুদ্র অথচ সুপেয় পানির উৎস নেই। তারপরেও দ্বীপের মানুষের জীবন কেটে যাচ্ছে নির্বিঘ্নে। এ জন্য শুধু হতে হয়েছে একটু কৌশলী আর সচেতন।

এই দ্বীপের বাসিন্দারা মূলত বৃষ্টির পানি জমিয়ে, সেটিই ব্যবহার করেন সারাবছর। কিন্তু বৃষ্টির পানি কতটা পাওয়া যাবে তা তো নির্ভর করছে আবহাওয়ার ওপরে। এ জন্য পানির অপচয় রোধের ব্যবস্থা করেছেন তারা।

এখানকার শিশুদের ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয়, কীভাবে অল্প পানি ব্যবহারে চলা সম্ভব। কীভাবে পানির অপচয় রোধ করা সম্ভব। যে কারণে এখন পুরো পশ্চিমা বিশ্বেই পানি বিষয়ে সর্বোচ্চ সচেতন হিসাবে চিহ্নিত হয়েছেন বারমুডার মানুষ।

এই দ্বীপের প্রতিটি বাড়ির ছাদ তৈরি হয় সাদা রঙের চুনাপাথরে। আর চারিদিকে ঢালে থাকে খাঁজকাটা নকশা। যা বেয়ে বৃষ্টির পানি নিচের দিকে গড়িয়ে আসে। তারপর পাইপ দিয়ে ভূগর্ভের জলাধারে প্রবেশ করে।

এই পানি সঞ্চয়ের জন্য প্রতিটি ঘরের নীচেই ১০০ গ্যালনের জলাধার থাকা বাধ্যতামূলক। দ্বীপের নীতিমালাতেও বাড়ি তৈরির নকশার এই বাধ্যবাধকতার উল্লেখ আছে।

যে কারণে বারমুডার প্রতিটি বাড়ির নকশা হুবহু এক। দুইশ বছর আগের নির্মাণ করা বাড়িটি যেমন, হাল আমলে তৈরি বাড়িটিও দেখতে ঠিক তেমনই। এত চেষ্টার পরও অনেক সময় খাবার পানির সঙ্কটে ভুগতে হয় দ্বীপের বাসিন্দাদের।

বিশেষ করে ২০ শতকে যখন বারমুডার পর্যটন শিল্প ফুলেফেঁপে ওঠে তখন বিশুদ্ধ পানির চরম সঙ্কট তৈরি হয়েছিল।

তা কাটাতে ওই সময়ই দ্বীপের প্রথম ডিস্যালিনেশন প্ল্যান্ট গড়ে তোলা হয়। যাতে সমুদ্রের নোনা পানি পরিশ্রুত করে তা পানীয় জল হিসাবে ব্যবহার করা যায়।

সরকারিভাবে এই ব্যবস্থা গড়ে তোলা হলেও সুন্দর অভ্যাসটি ত্যাগ করেননি বারমুডাবাসী। তারা এখনও বৃষ্টির পানি ধরে রাখতে এবং সচেতনভাবে তা ব্যবহার করতেই বেশি স্বাচ্ছ্যন্দ বোধ করেন।

তাদের মতে, জীবন বাঁচাতে পানির জন্য দীর্ঘদিন ধরে যে লড়াই করে যাচ্ছেন, সরকারি পানি ব্যবহার করে সেই লড়াইয়ে তারা হার মানতে চান না।

সূত্র: একুশে টেলিভিশন ও আনন্দবাজার অনলাইন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০