PRIYOBANGLANEWS24
২৯ ডিসেম্বর ২০১৯, ৩:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতা হত্যার বিচার দাবি

প্রিয়বাংলা নিউজ২৪:
রাজশাহীতে যুবলীগ নেতা সানোয়ার হোসেন রাসেল হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সাহেববাজার জিরোপয়েন্টে জড়ো হয়ে ফের বিক্ষোভ সমাবেশ করেন এলাকাবাসী। এতে নিহত রাসেলের পরিবারের সদস্য, এলাকাবাসী এবং নগর যুবলীগ নেতারা অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বাচ্চু, সহ-সম্পাদক শরিফুল ইসলাম, নিহত রাসেলের বড় ভাই আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন রাজা, তার স্ত্রী বর্ষা ও মা আনোয়ারা বেওয়া। তারা হত্যাকা-ের সঙ্গে জড়িত সব আসামিকে গ্রেফতার ও ফাঁসির দাবি করেন।

এর আগে গত ১৩ নভেম্বর রাজশাহী রেল ভবনে টেন্ডার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে রাসেলসহ আরও পাঁচজন আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন রাসেল মারা যান। তিনি মহানগর যুবলীগের সদস্য ছিলেন। এছাড়া রাসেল মহানগরীর সিরোইল বাস্তুহারা এলাকার বাসিন্দা ছিলেন।

এদিকে, যুবলীগ সদস্য রাসেল হত্যাকা-ের ঘটনায় মহানগরীর চন্দ্রিমা থানায় মামলা হয়েছে। তবে এ মামলার এজাহারে পুলিশ ইচ্ছেমতো আসামি করেছে বলে অভিযোগ রয়েছে।

এ মামলায় জেএসসি পরীক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীও আসামি আছে। পরিবারের দাবি, হত্যাকা-ে প্রকৃত জড়িত অনেকেই মামলার এজাহার থেকে বাদ পড়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০