স্টাফ রিপোর্টার.
২৮ জানুয়ারী ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

জনগণই সকল ক্ষমতার উৎস। তাই কারো উপর কোনো কিছু জোড় করে চাপিয়ে দেওয়া যাবে না। জনগণ যাকে চাইবে সেই নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেছেন ঢাকা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবুল আশফাক।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের দাউদপুর বাজারে গণসংযোগ শেষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

খন্দকার আবু আশফাক বলেন, জনগণ আমাদের কাছে কিন্তু অনেক কিছু আশা করে। ক্ষমতায় আসার পর আমরা যদি তাদের আশার প্রতিফলন ঘটাতে না পারি এবং আশা আকাঙ্খা পূরণ করতে না পারি তাহলে ক্ষমতা তো দীর্ঘস্থায়ী হবে না। আমরা তো জনগণের শাসক নই, আমরা জনগণের সেবক। তাদের সেবা নিশ্চিতের মাধ্যমেই আমরা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চাই।

বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী ১২ই ফেব্রুয়ারির ভোটকে সামনে রেখে আমাদের সকলকে সব ভেদাভেদ ভুলে বিএনপিকে বিজয়ী করতে ও জনগণকে মেইনটেইন করার জন্য এখন থেকেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমাদের কথা একটাই ৭১ এর স্বাধীনতার অপশক্তির হাত থেকে আমাদের দেশটাকে বাঁচাতে হবে।

এসময় ওই এলাকার বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০