PRIYOBANGLANEWS24
৫ জানুয়ারী ২০২০, ৬:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চুরির অভিযোগ দীপিকার বিরুদ্ধে

প্রযোজক রাকেশ ভারতী শনিবার দীপিকা ও মেঘনার নামে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে ছপাক সিনেমার স্ক্রিপ্ট চুরির অভিযোগ করেছেন। রাকেশ জানান, ছাপাক সিনেমার স্ক্রিপ্ট তার। সেখান থেকে চুরি করে এই ছবি নির্মাণ করা হয়েছে।

মুক্তির অপেক্ষায় আছে দীপিকা ও বিক্রান্ত অভিনীত ‘ছপাক’ সিনেমাটি। মেঘনা গুলজার এ ছবিতে তুলে ধরেছেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের গল্প। ১০ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। এর আগেই এই ছবির স্ক্রিপ্ট চুরির অভিযোগ উঠেছে।

রাকেশ এই অভিযোগে বলেছেন, ‘তিনি ও তার ছেলে অ্যাসিড আক্রান্ত তরুণীর জীবন নিয়ে একটি ছবির পরিকল্পনা করেছিলেন। ২০১৫ সালের মে মাসে ‘ব্ল্যাক ডে’ এই ছবির রেজিস্ট্রেশনও করেন তারা। এই ছবি নিয়ে কথা বলেছিলেন ঐশ্বরিয়া রাই, কঙ্গনা রানাওয়াত ও ফক্স স্টার স্টুডিয়োজের সঙ্গে।’

রাকেশের দাবি, ফক্স স্টার স্টুডিয়োজের অফিসে তিনি তার স্ক্রিপ্ট জমা দিয়েছিলেন। এখান থেকেই কেউ স্ক্রিপ্টে কিছু পরিবর্তন করে এটিকে ‘ছাপাক’নামে বিক্রি করে দেয়।

বলিউডে এখন আলোচনা সমালোচনা চলছে ‘ছাপাক’ সিনোমার চুরির এই বিষয় নিয়ে। তবে দীপিকা ও ছাপাকের টিমের কেউই এ বিষয় নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি।

বর্তমানে ‘ছপাক’ সিনেমার প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন দীপিকা। সম্প্রতি এক সংবাদ সম্মেলনও করেছেন ছবিটি নিয়ে। এখানে হাজির হয়েছিলেন অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়াল। তার জীবনের গল্পেই এই ছবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০