PRIYOBANGLANEWS24
২৭ জানুয়ারী ২০২৩, ১১:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে গরুর কাছি ছেঁড়া উৎসব

গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় শ্রী পঞ্চমী উপলক্ষে ঢাকার নবাবগঞ্জে গরুর কাছি ছেঁড়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চুড়াইন ইউনিয়নের চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠে ক্লাবের উদ্যোগে এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম শেখ। উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সাইফুল ইসলাম।

প্রতিবছর বাংলা সনের পৌষ মাসের শেষ দিন সাকরাইন, পৌষ পার্বণ ও শ্রী পঞ্চমী উপলক্ষে এ গরুর কাছি ছেঁড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ উৎসবকে কেন্দ্র করে এলাকার ঘরে ঘরে নানান রকমের পিঠাপুলির আয়োজন করা যায়। বাড়িতে বাড়িতে অতিথিদের ভির। মাঠের দু’পাশে বিভিন্ন পসরা সাঁজিয়ে বসেছে গ্রাম্য মেলা। সব বয়সের মানুষের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে চুড়াইন সাংস্কৃতিক সংঘের মাঠের চারপাশ।

চুড়াইন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল বেপারীর সভাপতিত্বে ও চুড়াইন সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন মোড়লের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাসেত মিয়া, সাধারণ সম্পাদক সাব্বির হোসেন বাদল, আওয়ামী লীগ নেতা বীরমুক্তিযোদ্ধা সোহরাব আলী সরকার, রেজাউল করিম লকেট, বাদল হোসেন ফকির, শহিদ খন্দকার, শাহজাহান মাঝি, আব্দুস সালাম মাঝি, রিপন হোসেন, সুভাষ ঘোষ, ফারুক হোসেন, শাহজাহান মিয়া, ফেরদৌস ফকির, শুকুর খান, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এস এম তিতাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০