PRIYOBANGLANEWS24
১৬ মার্চ ২০২৩, ১২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জের হানাফিয়া মসজিদ পরিদর্শনে সৌদি রাষ্ট্রদূত

কেরানীগঞ্জের দোলেশ্বরে স্থাপত্য শৈলীতে ইউনেস্কো পুরস্কার প্রাপ্ত ও মদিনায় স্থাপত্য শিল্পের পুরস্কার বিজয়ী হানাফিয়া জামে মসজিদ পরিদর্শনে আসেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ বিন আল-দুহাইলিন। তিনি আজ বৃহস্পতিবার দুপুর ২টায় এই হানাফিয়া জামে মসজিদ পরিদর্শনে আসেন।

এ সময় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তাকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে সৌদি রাষ্ট্রদূত দেড়শ বছরের পুরাতনহানাফিয়া জামি মসজিদের স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক ঘুরে ঘুরে দেখেন। মসজিদটি পরিদর্শন শেষে মসজিদের স্থাপত্য শিল্পের বিভিন্ন দিক দেখে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

এ সময় তিনি বলেন, বাংলাদেশ শক্তিশালী মুসলিম দেশ।এখানে মসজিদগুলিতে সৌদি আরবের মতই পাঁচ ওয়াক্ত নামাজের সময় আজান হয়। মুসল্লীরা মসজিদে নামাজ আদায় করেন। বাংলাদেশে যেন কোন জঙ্গি তৎপরতা না থাকে এটাই তিনি কামনা করেন। পবিত্র রমজান উপলক্ষে বাংলাদেশের মুসলমানদের অগ্রিম শুভেচ্ছা জানান।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, এই হানাফিয়া জামে মসজিদটি ১৫০ বছরের পুরাতন। এটি তাদের পূর্বপুরুষেরাই নির্মাণ করেছিলেন। মসজিদটি পুরাতন ও নতুনের আধুনিক সংমিশ্রণে নতুন করে নির্মাণ করা হয়েছে। মসজিদটিতে বিদ্যুৎ না থাকলেও প্রাকৃতিকভাবেই আলো বাতাসের ভালো ব্যবস্থা রয়েছে। এখানে একত্রে দুই হাজার মুসুল্লি একত্রে নামাজ পড়তে পারেন। মসজিদটি তারা পারিবারিকভাবেই দেখাশোনা করেন। স্থাপত্য শৈলীর উপর এই হানাফিয়া মসজিদ টি ইউনেস্কোর হেরিটেজ পুরস্কার লাভ করেছে। পরে মদিনায় মসজিদটি স্থাপত্য শিল্পের পুরস্কার বিজয়ী হয়।

বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা বিন ইউসেফ বিন আল-দুহাইলিন এই হানাফিয়া মসজিদে সৌদি আরবের ১০০ কোরআন শরীফ প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফয়সল বিন করিম, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মামুন ও কোন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ফারুক চৌধুরী প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০