PRIYOBANGLANEWS24
১ মে ২০২২, ৩:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ব্রুনাই-বাংলাদেশ চ্যারিটির অনুদান পেল ব্রুনাইয়ে ৬০ অনাথ-প্রতিবন্ধী

ব্রুনেই-দারুসসালামে ৬০ জন অনাথ ও শারীরিক প্রতিবন্ধীকে অনুদান দিয়েছে ব্রুনেই-বাংলাদেশ চ্যারিটি।শুক্রবার ‘বার্বাগি রেজেকি’ (সবার মধ্যে নিজের রিজিক বিতরণ) অনুষ্ঠানে এই অনুদান দেওয়া হয়।

দেশটির জামে’আরসি হাসনাইল বোলকিয়াহ মসজিদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠান হয়। রাজধানী বন্দর সেরি বেগওয়ানের কিয়ারং এলাকায় ওই মসজিদ অবস্থিত।

চ্যারিটি সংগঠনের প্রেসিডেন্ট ও হাসানুর জায়া সেন্ডিরিয়ান বেরহাদ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুর ইসলাম এ অনুষ্ঠানের আয়োজন করেন। এতে অতিথি ছিলেন ব্রুনেই-দারুসসালামের বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম কল্যাণ উইং) জিলাল হোসেন।

এক সংক্ষিপ্ত সভার পর অনুদান তুলে দেওয়া হয়। অনুদান পাওয়া ব্যক্তিরা অনাথ ও প্যারাপ্লেজিক অ্যান্ড ফিজিক্যাল ডিজেবল অ্যাসোসিয়েশনের (পিএপিডিএ) সদস্য।

অনুষ্ঠানে সংগঠনের সভাপতি হাসানুর ইসলাম বলেন, ‘অসহায়দের খাবার কেনার সহযোগিতা হিসেবে এই সহায়তা করা হয়েছে। ব্রুনেই সরকার আমাদের ব্যবসার অনুমতি দিয়ে সমাজে এই সহযোগিতা করার সুযোগ করে দিয়েছে। এখানকার ব্যবসায়ী হিসেবে ব্রুনেইয়ের জন্য কিছু করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এই অনুভূতি থেকে অনুদান করা করা হয়েছে।’

বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব জিলাল হোসেন বলেন, ‘অসমর্থ মানুষকে সাহায্য ও সহযোগিতা দরকার। ব্রুনেই-বাংলাদেশ চ্যারিটি সমাজে কিছু দেওয়ার মাধ্যমে এই সালতানাতের মানুষের সঙ্গে দৃঢ় সম্পর্ক তৈরি করছে। সর্বশক্তিমান আল্লাহ আমাদের একসঙ্গে শান্তিতে বসবাসের প্রার্থনা কবুল করুন।’

অনুদানে সহযোগিতা করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট হাজি ইছাখ বিন হাজি আবদুল মানাফ (ব্রুনেই) ও মো. বোরহান উদ্দিন হায়দার, উপদেষ্টা এইচ এম ফরিদুল আলম ও মোহাম্মদ ইউনুস, সাধারণ সম্পাদক মির্জা আফ্রাজুর বেগ, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুল ইসলাম, আওয়াঙ্গো হারিশ (ব্রুনেই) ও রাহমা হাজী কাদের (ব্রুনেই); রেজারার মোশারফ হোসেন। এতে আরও সহযোগিতা করেন সংগঠনের সদস্য তুষার আলম, আবু বাকার, জুনাঈদা (ব্রুনেই) ও নূর সালাম (ব্রুনেই)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০