PRIYOBANGLANEWS24
৫ জানুয়ারী ২০২০, ৪:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যে কারণে কমছে না জয়পাড়া সরকারি পাইলট স্কুলের ফি!

ঢাকা জেলার দোহার উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের একটি জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়। সম্প্রতি স্কুলটি সরকারিকরণ হওয়ার পর নামকরণ হয়েছে ‘জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়’। প্রতিষ্ঠানটি সরকারি হওয়ার পরও শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করা হচ্ছে বিভিন্ন খাতে অতিরিক্ত ফি। এ নিয়ে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সচেতন মহল সবার মাঝে রয়েছে পক্ষে-বিপক্ষে নানা আলোচনা-সমালোচনা। অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রিয়বাংলা নিউজ২৪ এর কার্যালয়ে ফোন করেও জানিয়েছন অভিযোগ। জানতে চেয়েছেন এর বৈধতা সম্পর্কে। বিষয়টি নিয়ে প্রিয়বাংলা নিউজ২৪ এর পক্ষ থেকে শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা অধিদপ্তরের দায়িত্বশীল কর্মকর্তারা বলেন, সরকারি ঘোষণাকৃত প্রতিষ্ঠানের শিক্ষকরা অ্যাডহক নিয়োগ ও সরকারি বেতন না পাওয়া পর্যন্ত শিক্ষার্থীরাও বেসরকারি আমলের নিয়মে টিউশন ফি প্রদান করবে। ননএমপিও শিক্ষকদের বেতন-ভাতা আগের নিয়মে দেয়া অব্যাহত রাখতে হবে। এ ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে খুব শিগগিরই মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপন বা নির্দেশনা চাইবে শিক্ষা অধিদপ্তর।

সরকারিকরণের ঘোষণা দিয়ে শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে, কিন্তু শিক্ষক-কর্মচারীদের এখনো অ্যাডহক নিয়োগ দেয়া হয়নি, এমন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আগের নিয়মেই টিউশন ফি দেবে। গেল বছরের শেষের দিকে ২৯০টি কলেজ এবং ১১৩টি স্কুল সরকারিকরণের প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে দোহার উপজেলার জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ও রয়েছে।

জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খালেক বলেন, সরকারিকরণের খবর পাওয়ার পর অভিভাবকরাও সরকারি নিয়মে টিউশনসহ অন্যান্য ফি দেয়ার জন্য আমাদের ওপর চাপ সৃষ্টি করছেন। অমরাও সুস্পষ্ট কোন নির্দেশনা পাইনি এখনো। নির্দেশনা না আসা পর্যন্ত সরকারি হওয়া অন্যান্য প্রতিষ্ঠান যেভাবে আগের নিয়মে যাবতীয় বেতন বা ফি নিচ্ছে আমরাও সেভাবেই নিচ্ছি। এ বিষয়ে সুষ্পষ্ট নির্দেশনা এলে আমরা নির্দেশনা অনুযায়ী কাজ করব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

১০

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

১১

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১২

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১৪

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৫

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৬

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৭

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৮

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৯

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

২০