PRIYOBANGLANEWS24
২২ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

উৎসবমূখর পরিবেশে ঢাকার নবাবগঞ্জ উপজেলার হাসনাবাদের ঐতিহ্যবাহী সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠান সংলগ্ন পবিত্র জপমালা গির্জার মাঠে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসিফ রহমান।

দিনব্যাপী এ আয়োজনে শ্রেণি ভিত্তিক বিভিন্ন দৌড় প্রতিযোগিতা এবং ‘যেমন খুশি তেমন সাজো’-সহ নানা ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হয়। এছাড়া শিক্ষার্থীদের নৃত্য ও মনোমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠানকে আরো প্রাণবন্তর করে তুলে। শিক্ষার্থীদের পাশাপাশি প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষকা ও অভিভাবকবৃন্দ নানা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে উচ্ছাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।

প্রতিষ্ঠানের গভর্নিং বডির সভাপতি ফাদার স্ট্যানিসলাউস গমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ সিস্টার হিমানী এলিজাবেথ রোজারিও।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হিল্লাল মিয়া, নয়নশ্রী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান পান্নু, শিক্ষানুরাগী ডা. রফিকুল ইসলাম, বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার রসি জাস্টিন কস্তা, কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক শাহ আলম, প্রতিষ্ঠানের গভর্নিং বডির অভিভাবক প্রতিনিধি ইমরান হোসেন সুজন, সরোজ গমেজ, শিক্ষক প্রতিনিধি রানু শিশিলিয়া গমেজ, টমাস মলয় গমেজ, উপাধ্যক্ষ পুস্প তেরেজা গমেজ, প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষক আব্দুস সালাম সহ প্রতিষ্ঠানের প্রভাষক ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০