PRIYOBANGLANEWS24
১০ এপ্রিল ২০২১, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শিশুরাও করোনায় আক্রান্ত হচ্ছে

করোনার নতুন ধরনে শিশুরা আক্রান্ত হচ্ছে। এতে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশ বাধাগ্রস্থ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এ বিষয়ে অভিভাবকদের সচেতন হতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত হচ্ছে শিশুরাও। দশ (১০) বছরের নিচে এ পর্যন্ত ৩৯ শিশুর মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল ও শিশু হাসপাতালে শিশু করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বমি, ডায়রিয়া ও শ্বাসকষ্ট থাকলে অবশ্যই কোভিড পরীক্ষা করাতে হবে। বাবা-মা করোনা আক্রান্ত হলে শিশুদের দূরে রাখতে হবে। সেই সঙ্গে দুই বছর থেকে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।

গেলো বছরের অক্টোবর পর্যন্ত শিশুদের কোভিডে আক্রান্ত হতে তেমন দেখা যায়নি। নভেম্বর থেকে আক্রান্তের সংখ্যা কিছু বাড়লেও এ বছর মার্চ থেকে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের করোনা সংক্রমণ। ঢাকা মেডিকেল কলেজের করোনা ইউনিটে প্রায় দুই হাজার শিশু চিকিৎসা নিয়েছে। চিকিৎসকরা বলছেন, পাঁচ মাসের বাচ্চাও আক্রান্ত হচ্ছে। শিশুরা বেশি সংক্রমিত হচ্ছে বাবা-মা থেকে। বেশির ভাগ শিশু বমি, ডায়রিয়া, শ্বাসকষ্ট ও মাল্টি-সিস্টেম, ইনফ্ল্যামেটরি সিনড্রোম নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে।

ঢাকা শিশু হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. রিজওয়ানুল আহসান বলছেন, ডায়রিয়া নিয়ে, ইনফ্ল্যামেটরি সিনড্রোম, কিডনিজনিত সমস্যা নিয়ে আসে। সাথে জ্বর-ঠান্ডা-কাশিগুলোর মতো উপসর্গ তো থাকেই। বিপদজনক দেখা দিলে অবশ্যই শিশুকে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। যে সকল বাবা-মা করোনা আক্রান্ত তারা এবং শিশুরা বাসায় যেন মাস্ক ব্যবহার করে এবং হ্যান্ড ওয়াশ দিয়ে যেন হাত ধুয়ে স্যানিটাইজার ব্যবহার করে।

ইউনিসেফ’র সাবেক জাতীয় পরামর্শক অধ্যাপক বে-নজির আহমেদ বলছেন, দেশে এখন যে ইউকে ভেরিয়েন্ট তার অবস্থানের পরিবর্তন এসেছে। তারা এখন ভালো বন্ধন তৈরি করতে পারে। শিশুদের মধ্যে শঙ্কু রিসেপ্টর রয়েছে তারপরও তাদের মধ্যে সংক্রমণ সফল হচ্ছে। ফলে শিশুদের মধ্যে সংক্রমণের সংখ্যা বাড়ছে।

সূত্র: দৈনিক ইনকিলাব

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০