সিনিয়র প্রতিবেদক.
২৪ ডিসেম্বর ২০২৫, ৬:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রতন কামাল ওরফে শেখ রতনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বান্দুরায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন পুলিশ।

রতন বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ঢাকা জেলা ছাত্রলীগের পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। সে উপজেলার নতুন বান্দুরা গ্রামের আব্দুল মান্নান মেম্বারের ছেলে।

গ্রেপ্তারকৃত রতনকে নবাবগঞ্জ থানার ৩(৯)২৪ এর মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ।

এলাকাবাসী জানান, রতন ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণের নাম ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম করেছেন। নিজেকে ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করেছে এলাকাসহ নবাবগঞ্জে পশ্চিমাঞ্চলে। মসজিদে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হলে সেখানে বাঁধাসহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা বলেন, রতনকে আরো আগে গ্রেপ্তার করা উচিত ছিল। আওয়ামী লীগের সময় নতুন বান্দুরা শাহী (ভাঙা) মসজিদে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিলের আয়োজন করা হলে রতন ও তার সহযোগীরা সেখানে গিয়ে প্রথমে বাঁধা দেন। পরবর্তীতে পুলিশ এনে বিএনপির নেতাকর্মীদের হেনস্তা করেন। এছাড়া অরাজনৈতিক সংগঠন নতুন বান্দুরা মুসলিম যুব সংঘকে ক্ষমতা বলে দখল করে ক্লাব ঘরে শেখ হাসিনার ছবি টানিয়ে দেন রতন ও তার সহযোগিরা। এতে বাঁধা দিলে মুরব্বিদের হেনস্তাও করা হয়।

এখানেই তার অপকর্ম শেষ নয়। তার মতাদর্শে মিল না থাকায় এলাকার একাধিক যুবকদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। যার প্রমান পরবর্তীতে মামলার বাদিও জবানবন্দিতে উঠে এসেছে। এছাড়া এলাকার কিশোর গ্যাং এর অন্যতম হোতা হিসেবেও পরিচিত ছিলেন তিনি।

রতনকে গ্রেপ্তারের এলাকায় স্বস্তির বিরাজ করছে। সেই সাথে রতনের সহযোগিদের গ্রেপ্তারের দাবি জানান এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১০

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১১

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১২

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৩

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৫

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৬

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৭

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৮

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

১৯

কবরস্থানে বসে মাদকের জলসা!

২০