PRIYOBANGLANEWS24
২৩ নভেম্বর ২০২২, ২:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইএফবিবি প্রো কার্ড পেলেন নবাবগঞ্জের তামীর আনোয়ার

আইএফবিবি প্রো কার্ড পেলেন ঢাকার নবাবগঞ্জের তামীর আনোয়ার। প্রথম বাংলাদেশী হিসেবে শরীরগঠন প্রতিযোগিতার আন্তর্জাতিক আসরে সম্মানজনক পদক জিতলেন তামীর।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শনিবার বডিবিল্ডিংয়ের গুরুত্বপূর্ণ আসর আইএফবিবি প্রো-লিগ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতিযোগীরা অংশ নেন। প্রতিযোগিতায় বাংলাদেশি বডিবিল্ডার তামির আনোয়ার ‘ক্লাসিক ফিজিক’ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন। সেই সাথে সব ক্যাটাগরিতে চ্যাম্পিয়নদের চ্যাম্পিয়ন হয়ে আইএফবিবি প্রো কার্ড অর্জন করেন। এ সময় তার হাতে আইএফবিবি প্রো-কার্ড তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে বাংলাদেশের বডিবিল্ডিং ইতিহাসে একটি গৌরবজনক অধ্যায় যুক্ত হলো বলে মনে করেন সংশ্লিষ্টরা। এটা বাংলাদেশের ইতিহাসে একটা মাইলফলক হয়ে থাকবে বলে মনে করেন তারা।

তামির আনোয়ার বলেন, আন্তর্জাতিক ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে আমি দেশের জন্য গৌরব ও সম্মান বয়ে আনতে সক্ষম হয়েছি। সরকারি পৃষ্ঠপোষকতা এবং উপযুক্ত স্পন্সর পেলে আন্তর্জাতিক ইভেন্টগুলোতে আরও ভালো কিছু করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।’

আইএফবিবি প্রো চ্যাম্পিয়ন এ বডি বিল্ডারের জন্ম ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রী ইউনিয়নের উত্তর বাহ্রা গ্রামে। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মো. ইকলাচ উদ্দিন ও গৃহিণী রহিমা দম্পতির দুই ছেলে ও এক মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ সন্তান তামীর। ছোট বেলা থেকেই খেলাধুলার প্রতি তার অন্যরকম আকর্ষণ ছিল। তবে অন্য খেলার চেয়ে শরীর গঠনের প্রতি তার টান ছিল একটু বেশি। নিজেকে স্মার্ট ও ফিট রাখাকেই প্রাধান্য দিতেন তামীর। তাই তো শখের বসে বডি বিল্ডিংয়ে নাম লেখালেও এখন এটাকে পেশা হিসেবেই বেছে নিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০