PRIYOBANGLANEWS24
১৩ সেপ্টেম্বর ২০২২, ৩:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক বরদাশত করা হবে না: ঢাকা জেলা পুলিশ সুপার

মাদক সমাজের একটি ভয়াবহ ব্যাধি। এ অপরাধ কোন অবস্থাতেই বরদাশত করা হবে না। মাদক ব্যবসায়ীদের ধরার দায়িত্ব পুলিশের। এ জন্য আপনাদেরকে কিন্তু তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করতে হবে, চুপ করে ঘরে বসে থাকলে কিন্তু সমাজ থেকে কোনোদিন মাদক নির্মূল করা সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলার নবনিযুক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।

সোমবার রাতে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে থানা পুলিশ আয়োজিত উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

পুলিশ সুপার বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করতে প্রতিটি সন্তানের বাবা-মাকেই খেয়াল রাখতে হবে তাদের সন্তান কোথায় যায়, কার সাথে মিশে। কারণ আপনাদের মনে রাখতে হবে মাদক থেকেই কিশোর গ্যাং, খুন, রাহাজানি, চাঁদাবাজির মতো বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে। এজন্য যারা মাদক সেবন করে তাদের বুঝাতে হবে, না বুঝলে পুলিশের সাহায্য নিতে হবে।

আসাদুজ্জামান আরও বলেন, বাল্যবিবাহ কোন অবস্থাতেই সমাজে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে জানার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই এ বিষয়ে পুলিশকে তথ্য দিয়ে সহযোগীতা করুন।

ভূমি দস্যুদের সর্তক করে পুলিশ সুপার বলেন, ভূমিদস্যুদেরও কোনো রকমের ছাড় দেওয়া হবে না। এদেশে তাদের কোনো স্থান নেই। অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা যাবে না। কেউ অবৈধভাবে ফসলি জমির মাটি কাটলে পুলিশকে জানবেন সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করা হবে।

থানায় সেবা নেওয়ার প্রসঙ্গ তুলে আসাদুজ্জামান বলেন, আপনারা মনে রাখবেন থানায় মামলা, সাধারণ ডায়েরী (জিডি) ও থানা ক্লিয়ারেন্স পেতে কোন টাকা লাগে না। থানায় কেউ যদি সেবা নিতে আসেন আর কেউ যদি আপনাদের কারো কাছে টাকা চায় সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নিবো কথা দিলাম। এছাড়াও আপনারা অনলাইনে আবেদন করলে ৩ থেকে ৫ দিনের মধ্যে থানা ক্লিয়ারেন্স অটো পেয়ে যাবেন। তবে প্রতারক থেকে সাবধান থাকবেন।

নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম শেখের সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. আশফাক রাজীব হাসানের সঞ্চালিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ হীল কাফি, দোহার সার্কেলের এএসপি আরিফুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মিজানুর রহমান ভূইয়া কিসমত, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আরিফুর রহমান শিকদার।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ও জনপ্রতিনিধিদের পক্ষ থেকে নবনিযুক্ত ঢাকা জেলা পুলিশ সুপারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার আগে ঢাকা জেলা পুলিশ সুপার থানার সভাকক্ষে নবাবগঞ্জ থানা পুলিশের সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয় নিয়ে আলোচনা সভা করেন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০