PRIYOBANGLANEWS24
৭ সেপ্টেম্বর ২০২২, ১:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সচিব পরিচয়ে ইউএনও’কে ফোন, যুবক গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয়ের অপরাধে দেওয়ান মাহবুব হোসেন (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোর রাতে উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের শিবপুর নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দেওয়ান মাহবুব হোসেন ওই এলাকার দেওয়ান আবুল কাশেমের ছেলে।

নবাবগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশফাক রাজীব হাসান বলেন, অনৈতিক তদবীরের বিষয়ে দেওয়ান মাহবুব হোসেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে ইউএনও পুলিশকে জানায়। পুলিশ তার মোবাইল নাম্বারটি ট্র্যাকিং করে ভুয়া পরিচয় মিললে তাকে বুধবার ভোর রাতে শিবপুর তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

দেওয়ান মাহবুব হোসেনের বিরুদ্ধে প্রতারণা ও সরকারি কর্মকর্তার পরিচয়ের অপরাধে থানায় মামলা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এ কর্মকর্তা।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, গত ৩০ আগষ্ট দেওয়ান মাহবুব হোসেন নামে এক ব্যক্তি আমাকে একটি অনৈতিক তদবীরের ব্যাপারে মোবাইল ফোনে নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব পরিচয় দেয়। বিষয়টি সন্দেহ হলে তার মোবাইল নাম্বারটি পুলিশকে দিলে পুলিশ তাকে খোঁজে বের করলে ভুয়া প্রমানিত হয়। সে একজন প্রতারক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০