PRIYOBANGLANEWS24
২ মার্চ ২০২০, ৪:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুরকার সেলিম আশরাফ আর নেই

‘যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা…’-এই গানসহ আরও অনেক জনপ্রিয় গানের সুরকার সেলিম আশরাফ আর নেই। গতকাল রোববার দিবাগত রাত তিনটায় তিনি ইন্তেকাল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) করেন। সেলিম আশরাফের স্ত্রী সংগীত শিল্পী আলম আরা মিনু তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করেন। সেলিম আশরাফের বাড়ি ঢাকা জেলার দোহার উপজেলার বাস্তা গ্রামে। স্কুল জীবনে তিনি বান্দুরা হলিক্রশ স্কুলের ছাত্র ছিলেন।

সেলিম আশরাফ দীর্ঘ দিন ধরে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যায় ভুগছিলেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ভারতের চেন্নাইয়ে ১৩ দিন চিকিৎসা নেন সুরকার সেলিম আশরাফ। তখন থেকে কয়েক মাস বেশ সুস্থ ছিলেন তিনি।

এরপর গত বছরের ফেব্রুয়ারিতে শ্বাসকষ্ট, রক্ত ও কিডনি সমস্যা প্রকট আকার ধারণ করায় তাকে রাজধারীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করানো হয়। সে সময় চিকিৎসার ব্যয় নিয়ে সমস্যায় পড়লে তাকে ১০ লাখ টাকা অনুদান দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই টাকা দিয়ে আবার তার চিকিৎসা শুরু করা হয়।

কিন্তু চলতি বছরের শুরুর দিকে আবারও গুরুতর অসুস্থ হয়ে পড়েন সেলিম আশরাফ। সেই অসুস্থতা তাকে শেষ পর্যন্ত না ফেরার দেশে নিয়ে গেল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০