PRIYOBANGLANEWS24
৩০ অগাস্ট ২০২২, ৪:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাগমারা বাজার ও বক্সনগর এলাকায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আ. হালিম।

এ সময় বাগমারা বাজারের চালের দোকান ও মুদি ব্যবসা প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা ও হলিউডে মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টার, রোজ ভিউ রেস্টুরেন্ট এবং কফি হাউজ চাইনিজ এন্ড পার্টি সেন্টার কে ৪০ হাজার টাকা এবং বক্সনগর এলাকার হাই লাইফ বেকারি এন্ড ফুড প্রডাক্ট কারখানা প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জানা যায়, উপজেলার প্রতিটি দোকানী ও আড়তদারদের খাদ্যের পরিবেশ বান্ধব পাটের বস্তা ব্যবহার করার জন্য আইনগত বাধ্যবাধকতা প্রতিপালন সম্পর্কে বিভিন্নভাবে উৎসাহিত ও অবগত করা হলেও তারা অনেকেই প্লাস্টিকের বস্তা ব্যবহার অব্যাহত রেখেছেন। এজন্য পণ্যের পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এর আওতায় উপজেলার বাগমারা বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় ২ জন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় অন্যান্য ব্যবসায়ীদেরকে সচেতন করা হয়েছে।

একই বাজারের হলিউডে মিনি চাইনিজ এন্ড পার্টি সেন্টার, রোজ ভিউ রেস্টুরেন্ট এবং কফি হাউজ চাইনিজ এন্ড পার্টি সেন্টার দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, ফ্রিজে কাচা মাংস, মাছ, ভাত, নুডুলস, বাসি চিকেন ফ্রাই ইত্যাদি একসাথে নোংরা পরিবেশে রাখার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমান আদালত এর মাধ্যমে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই উপজেলার বড় বক্সনগর এলাকায় ‘হাই লাইফ বেকারি এন্ড ফুড প্রডাক্ট’ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে বিএসটিআই এর কোন লাইসেন্স না নিয়ে নীম্ন মানের বিভিন্ন ধরনের কেক, বিস্কুট ইত্যাদি খাবার তৈরি করে আসছিলো। শুধু তাই নয় বিএসটিআইয়ের অনুমতি ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে আসছিলো। এসব অপরাধে বেকারির মালিক আইভি আক্তারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা কাজে সহায়তা করেন নবাবগঞ্জ থানা পুলিশের সদস্যরা।

নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আ. হালিম বলেন এধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০