ঢাকার দোহার উপজেলায় বিএনপি জামাতের সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে দোহার উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি বাশার চোকদার।
সোমবার সকালে উপজেলার জয়পাড়া বড় মাঠ থেকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি বাশার চোকদারের নেত্বতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জয়পাড়া বড় মাঠ থেকে বের হয়ে লটাখোলা করম আলী মোড় হয়ে জয়পাড়া বাজার প্রদক্ষিণ করে রতন স্বাধীনতা চত্তরে এসে এক সংক্ষিপ্ত সভার মাধ্যমে শেষ হয়।
মন্তব্য করুন