PRIYOBANGLANEWS24
১ মার্চ ২০২০, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বান্দুরা হলিক্রশে বিজ্ঞান মেলার উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জে বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজের চারদিনব্যাপী আন্তঃ স্কুল বিজ্ঞান ও শিক্ষা, সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়েছে। রবিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মু: জিয়াউল হক।

মেলায় বিজ্ঞান, বাণিজ্য, ভূগোল, কম্পিউটার ও কৃষি বিষয়ের উপর ১৬৫টি প্রজেক্টে অন্তত ৬০০ জন শিক্ষার্থী অংশ নেন। বান্দুরা হলিক্রশ স্কুল এন্ড কলেজ সহ ৮টি স্কুল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন।

মেলার স্টলগুলোতে শোভা পাচ্ছে ক্ষুদে বিজ্ঞানীদের আবিস্কারের নানা প্রজেক্ট। শিক্ষার্থীদের ছোট ছোট আবিস্কার যে কাউকে অভিভূত করবে। ছোট ছোট স্টল দিয়ে সাজানো হয়েছে স্কুলের বহিরাঙ্গন। স্টলগুলোতে নিজেদের আবিস্কার নিয়ে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের আবিস্কারের সুফল তুলে ধরছে।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মু. জিয়াউল হক বলেন, বিজ্ঞান বলতে আমরা যদি শুধু ল্যাবরেটরি কথা বলি, পরীক্ষা নিরীক্ষা বুঝি আসলে তাই নয়। বিজ্ঞান হচ্ছে এমন একটি যৌক্তিক বিষয় যার সর্বত্র সর্বক্ষণে মানুষের সাথে অবস্থান করে। আমাদের লক্ষ্য হচ্ছে আগামী প্রজন্মকে বিজ্ঞান ভিক্তিক, বিজ্ঞান মনস্ক মানুষ তৈরি করা। এরজন্য শিক্ষক, অভিভাবক ও সমাজকে যৌথভাবে কাজ করতে হবে। আমাদের আগামী দিনের স্বপ্নগুলো কিন্ত এখন যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পড়াশুনা করছে তারাই পূরণ করবে। এখন যারা শিক্ষার্থী আগামী ১০ থেকে ১২ বছর পর তারা কর্মক্ষেত্রে প্রবেশ করবে। ১০ বছর পরে সে যদি নিজেকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুললে না পারে, তার মধ্যে যদি মানবিক মূল্যবোধ গড়ে না উঠে, তার মধ্যে যদি দেশপ্রেম গড়ে না উঠে তাহলে কিন্ত এই সন্তান দিয়ে আমাদের আগামী দিনের স্বপ্ন বাস্তবায়ন করা যাবে না।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ ব্রাদার আলবার্ট রতœ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও আক্কাচ উদ্দিন মোল্লা, নবাবগঞ্জ থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হোসেন, ধানমন্ডি সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমিন, বান্দুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিল্লাল মিয়া।

আরো উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আহবায়ক মো. তাহের উদ্দিন, সিনিয়র শিক্ষক শশাঙ্ক পাল চৌধুরীসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ব্রাদার তরেন।

উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরির্দশন করেন। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ৪ই মার্চ বুধবার পুরস্কার বিতরণীর মাধ্যমে মেলার কার্যক্রম শেষ হবে।
অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে ঢাকা দক্ষিণের সর্বাধিক জনপ্রিয় নিউজ পোর্টাল প্রিয়বাংলা নিউজ২৪।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০