PRIYOBANGLANEWS24
২৯ ফেব্রুয়ারী ২০২০, ৯:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীদের অগ্রগতিতে দৃষ্টান্ত এখন শেখ হাসিনা: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের উপহার দিয়েছেন বাংলাদেশ, তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছে বাংলাদেশের উন্নয়ন। ধন্য পিতার ধন্য কন্যার নেতৃত্বেই বাংলাদেশ এখন বিশ্বের বুকে উন্নয়নের একটি দৃষ্টান্ত।

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ ও চিন্তাশীল নেতৃত্বের কারনে বর্তমানে আমরা নারীদের উন্নয়নে আমেরিকার চেয়েও ভাল অবস্থানে আছি। নারীদের অধিকার ও অগ্রগতিতেও শেখ হাসিনার নাম এখন সর্বত্র।

এর আগে অনুষ্ঠানের শুরুতে সালমান এফ রহমানকে ফুল দিয়ে বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে মনোমুগ্ধকর ডিসপ্লে ও বর্ণিল নৃত্য পরিবশেন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। সবমিলে উপভোগ্য হয়ে উঠে অনুষ্ঠানটি।

প্রথমেই জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধণ ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক আইজিআর ড. খান মো. আব্দুল মান্নান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরু ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন সিকদার, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মেহেবুব কবির, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুস সালাম সিকদার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এম.এ মজিদ, দোহার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. গিয়াসউদ্দিন আল-মামুন, সাংগঠনিক সম্পাদক মো. আওলাদ হোসেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন দরানী ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরীফ উদ্দিন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০