PRIYOBANGLANEWS24
২৯ জুলাই ২০২২, ২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকা জেলা পুলিশ সুপার মারুফ হোসেন সরদার এর বিদায়ী সম্মাননা অনুষ্ঠিত

ঢাকা জেলার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় বৃহস্পতিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানা প্রাঙ্গণে কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশের আয়োজনে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার বিদায়ী পুলিশ সুপার মারুফ হোসেন সরদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হুমায়ুন কবির, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ (সার্কল) শাহাবুদ্দিন কবির, কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) আলাউল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু ছালাম মিয়া, কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামীলীগের সভাপতি ইউসুফ আলী চৌধুরী সেলিম, সাধারণ সম্পাদক হাজি মোঃ আলতাফ হোসেন বিপ্লব, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ম.ই মামুন, ঢাকা জেলা আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন সাহা, রুহিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলীসহ আরো অনেকে।

এসময় বক্তব্য রাখেন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জামান , কেরানীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক শফিক চৌধুরী, কেরানীগঞ্জ মডেল থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নীপেন বর্মন, কেরানীগঞ্জ দক্ষিণ থানা আওয়ামী যুবলীগের সভাপতি হাজি মোঃ মাহমুদ আলম, আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশি, বীর মুক্তিযোদ্ধা সাহাবুদ্দীন, বিসিক শিল্পনগরী ব্যবসায়ী সমিতির সভাপতি হোসেন এ সিকদার।

অনুষ্ঠানে বক্তারা ঢাকা জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধে দক্ষ এবং মানবিক পুলিশ সুপার হিসেবে মো. মারুফ হোসেন সরদারের ভুয়সী প্রসংশা করেন।

এছাড়া কেরানীগঞ্জ উপজেলা ব্যবসায়ী, সামাজিক, রাজনৈতিক, গন্যমান্য সকল পর্যায়ের ব্যক্তিবর্গ এ সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে বিদায়ী পুলিশ সুপার ও পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ উপ-মহা পরিদর্শক মারুফ হোসেন সরদার কে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০