PRIYOBANGLANEWS24
২৭ জুলাই ২০২২, ৩:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মারুফ হোসেন সরদার একজন জনবান্ধব পুলিশ অফিসার

ঢাকা জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার একজন পুলিশ বান্ধব ও জনবান্ধব পুলিশ অফিসার। এই পুলিশ অফিসারের পদোন্নতির কারণে বিদায়ী অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে এ সব কথা বলেন।

মারুফ হোসেন সরদার ঢাকা জেলার পুলিশ সুপার থেকে অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পাওয়ায় মঙ্গলবার বিকেলে নবাবগঞ্জ থানা প্রাঙ্গণে দোহার ও নবাবগঞ্জ থানা পুলিশের আয়োজনে বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠান করা হয়।

এ সময় বক্তারা ঢাকা জেলার আইন শৃংখলা পরিস্থিতি ভূমিদস্যু, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধে দক্ষ এবং মানবিক পুলিশ সুপার হিসেবে মো. মারুফ হোসেন সরদারের ভুয়সী প্রসংশা করেন।

মারুফ হোসেন সরদার বলেন, ছোট থেকে বড় পর্যায়ের কোন তদবিরে যদি অন্যায় কিছু থাকতো সে কাজ আমি কোন দিন করিনি। আমি ঢাকা জেলার প্রতিটি থানার সামনে আমার অফিসিয়াল মোবাইল নাম্বার টাঙিয়ে দিয়েছি যাতে করে সাধারণ মানুষ আমার সাথে তাদের অভিযোগের কথা বলতে পারে। আমি চেষ্টা করেছি ন্যায্য বিচার দিতে। আমি কোন ভ‚মি দস্যুকে জমি দখল করতে দেইনি। তিনি বলেন, জনগণ যেন বলতে পারে আমি ও আমার বাড়িটি নিরাপদ এই ম্যাসেজটি দেওয়ার চেষ্টা করেছি।

দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ তদন্ত) মো. হুমায়ুন কবির, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মো. মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের আলম, ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত, যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, মোহাম্মদ আরিফুর রহমান, ড.সাফিল উদ্দিন মিয়া, নবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইব্রাহীম খলিল।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০