PRIYOBANGLANEWS24
২৩ জুলাই ২০২২, ১২:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে মলম পার্টির ৬ সদস্য গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে সংঘবদ্ধ মলম পার্টির ৬ সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ ও ডিবির যৌথ দল। তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির বিভিন্ন এলাকা, কেরানীগঞ্জ, দোহার, নারায়নগঞ্জ ও মুন্সিগঞ্জ এলাকায় ধারাবহিক অভিযান পরিচালনা করে আসামীদের গ্রেপ্তার করা হয়। এসময় ছিনতাই কাজে ব্যবহৃত ২টি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মলম পার্টির সদস্যরা হচ্ছে আরাফাত রাসেল (২৫), মোঃ নাজমুল হুদা (২৪), মোঃ রমজান (২১), জাহিদুর রহমান পিন্টু (২৫), মোঃ নাঈম হোসেন (২০) ও মোঃ আমিনুল ইসলাম (২৩)।

শনিবার (২৩ জুলাই) দুপুরে এক প্রেস বিফিং এসব তথ্য জানান কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুুপার শাহাবুদ্দিন কবীর।

তিনি জানান, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীরের নির্দেশনা ও সরাসরি তত্ববধানে ঢাকা জেলা দক্ষিণ ডিবির পুলিশ পরিদর্শক মোঃ আরাফাত হোসেনের নেতৃত্বে ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে একটি অভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় কেরানীগঞ্জ, দোহার, ডিএমপির বিভিন্ন এলাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জে অভিযান চালিয়ে উক্ত মলম পার্টির ৬ সদস্যকে গ্রেপ্তার করে।

কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাবুদ্দিন কবীর আরও জানান, দীর্ঘদিন যাবত সংঘবদ্ধ এই মলম পার্টি চক্রটি সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই করে আসছিল। তারা কেরানীগঞ্জের হাসনাবাদ, চুনকুটিয়া, কদমতলী, আব্দুল্লাহপুর, আটিবাজর, রুহিহতপুর, ও রামের কান্দা এলাকায় যাত্রীবেশে সিএনজিতে ওৎপেতে বসে থাকত। তারপর যে সকল যাত্রীদের দেখে ভাল টাকা পয়সা আছে বলে মনে হত তাদের একজনকে সিএনজিতে তুলে নিত। নিরীহ যাত্রীরা এসময় ওই সিএনজিতে আরো যাত্রী আছে দেখে এবং সিএনজিটি তাড়াতাড়ি ছেড়ে দিবে ভেবে ওই সিএনজিতে উঠে পড়ত।

সিএনজিটি কিছুদুর যাওয়ার পরে সামনের সীটে বসা একজন পিছনে বসত। সিএনজি চলা অবস্থায় মলম পার্টির সদস্যরা যাত্রীদের অস্ত্র ঠেকিয়ে নগদ টাকা, পয়সা ছিনিয়ে নিত এবং ভুক্তভোগীদের নাম্বার থেকে আত্মীয়-স্বজনের কাছে ফোন করে মুক্তিপন বাবদ বিকাশ ও নগদসহ অন্যান্য একাউন্টে টাকা পাঠাতে বাধ্য করত। সবকিছু লুটে নিয়ে যাত্রীদের চোখে মলম লাগিয়ে কোন নির্জন স্থানে ছেড়ে দিয়ে পালিয়ে যেতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০