PRIYOBANGLANEWS24
২০ জুলাই ২০২২, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাল মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যুবার্ষিকী

কাল মহাকবি কায়কোবাদের ৭১তম মৃত্যুবার্ষিকী। তিনি ১৯৫১ সালে ২১ জুলাই মৃত্যুবরণ করেন। ঢাকার নবাবগঞ্জ উপজেলার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মহাকবি কায়কোবাদ।

কায়কোবাদ কবির সাহিত্যিক নাম হলেও তার প্রকৃত নাম কাজেম আল কোরেশী। তার পিতার নাম শাহমত উল্লাহ আল কোরেশী।

মাত্র ১৩ বছর বয়সে ১৮৭০ সালে তার প্রথম কাব্যগ্রন্থ‘বিরহ বিলাপ’ প্রকাশ হলে বাংলা সাহিত্যাঙ্গনে আলোড়ন সৃষ্টি হয়।

১৯০৪ সালে তার মহাকাব্য মহাশ্মশান প্রকাশ হলে তিনি মহাকবি উপাধি লাভ করেন। কবিতা লেখার পাশাপাশি তিনি দীর্ঘদিন নিজ এলাকা আগলা ডাকঘরে চাকরি করেছেন।
১৯২৫ সালের ২ সেপ্টেম্বর ‘নিখিল ভারত’ সাহিত্য সংঘ কর্তৃক কায়কোবাদ কাব্যভ‚ষণ ও সাহিত্য-রত্ন উপাধিতে ভূষিত তিনি।

ছাত্রজীবন থেকেই কবির কাব্যচর্চা শুরু হয়। অশ্রুমালা, অমিয় ধারা, প্রেমের ফুল, প্রেমের বাণী, গাওছ পাকের প্রেমের কুঞ্জসহ তার বহু সংখ্যক কবিতা রয়েছে।

মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদ এর সভাপতি কবির বংশধর নাজিম আল কোরেশী জানান কবির মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার নিজ এলাকা আগলায় বৃহস্পতিবার বিকেলে মহাকবি কায়কোবাদ স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০