PRIYOBANGLANEWS24
২০ জুলাই ২০২২, ১:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গালিমপুর ইউনিয়ন আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলনঃ সভাপতি আবু বকর সিদ্দিকী, সম্পাদক খালেদ খান

ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের আওয়ামী লীগের ত্রি-বার্ষিক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় গালিমপুর সোনাবান উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাহ আবু বকর সিদ্দিকী আবু এবং দ্বিতীয়বারের মতো সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. খালেদ খান।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন। তিনি বলেন, আর দেড় বছর পর জাতীয় সংসদ নির্বাচন। আমাদের প্রত্যেকে আওয়ামীলীগের দুর্বল জায়গা চিহ্নিত করতে হবে। সে সব স্থানে সাধারণ ভোটারদের আওয়ামী লীগের উন্নয়ন তুলে ধরতে হবে। তাদের বুঝিয়ে, ভালবাসার মাধ্যমে নৌকার ভোট আদায় করতে হবে। এর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।

তিনি বলেন, আমরা জানি গালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগ কিছু দুর্বল অবস্থানে আছে। একটি সংহত নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে ভোটারদের বুঝিয়ে নৌকার পক্ষে ভোট আদায় করতে হবে।

সভাপতিত্ব করেন গালিমপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান ভূইয়া আজিম ।

সম্মেলনের উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মিজানুর রহমান ভূইয়া কিসমত।

এ সময় সাংসদ সালমান এফ রহমানের প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফজলুর রহমান ফাউন্ডেশনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী শওকত শাহীন, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দীন।

প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, বিশেষ বক্তা উপজেলা আওয়ামী লীগের যৃগ্ম আহবায়ক ড. সাফিল উদ্দিন মিয়া।

আরও উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সোহেল, মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য- ডা. বাবুল, একেএম মনিরুজ্জামান তুহিন, শাহীন খান, এসএম সাইফুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নবাবগঞ্জের মেলেং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেরানীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে কুখ্যাত সন্ত্রাসী আরমান গ্রেপ্তার

নবাবগঞ্জে অমর একুশে ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

১০

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবীতে নবাবগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

১১

দোহারে ধানক্ষেতে মিলল যুবকের লাশ

১২

বাংলাদেশ প্রবাসী কল্যান সংস্থার উদ্যোগে নবাবগঞ্জে নির্বাচনী প্রচারণা

১৩

নতুন বান্দুরায় প্রচারণায় ব্যস্ত বিএনপির নেতাকর্মীরা

১৪

উচ্ছ্বাস-আনন্দে অনুষ্ঠিত হলো বান্দুরা হলিক্রস স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

১৫

নিখোঁজ মানসিক ভারসাম্যহীন সজিবের সন্ধান চায় পরিবার

১৬

কেরানীগঞ্জে অবৈধভাবে খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিনজনকে জরিমানা

১৭

কেরানীগঞ্জে ১২০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নবাবগঞ্জের বান্দুরা ইউনিয়ন পরিষদে গণভোট সম্পর্কিত অবহিতকরণ সভা

১৯

জনগণই সকল ক্ষমতার উৎস: খন্দকার আবু আশফাক

২০