PRIYOBANGLANEWS24
১৭ জুলাই ২০২২, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরাণীগঞ্জে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ হতে ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার আসামী মোঃ ইমাম হোসেন (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার (১৬ জুলাই) রাতে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খালপাড় বাজার এলাকায় অভিযান পরিচালনা করে শিশু ধর্ষণ মামলার অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করা হয়। রবিবার (১৭ জুলাই) দুপুরে র‌্যাব ১০ এর মিডিয়া সেল সিপিসি -২, কেরানীগঞ্জ, ঢাকা এক প্রেস ব্রিফিং মাধ্যমে এবিষয়ে নিশ্চিত করেন।

জানা গেছে, মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন সংসাবাজ এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাসরত আবু সাইদ হোসেন (৩৫) নামক একজন ব্যক্তি গত ৯ জুলাই ঈদ উল-আযহা উপলক্ষ্যে তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শ্বশুর বাড়ী দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগ এলাকায় বেড়াতে আসে। সেখান থেকে সবাই মিলে পাশের এক আতœীয়র বাসায় বেড়াতে যায়। গত ১৪ জুলাই তারিখে আনুমানিক দুপুর ১২ টার দিকে তার মেয়ে ভিকটিম (০৬) সেই আত্মীয়ের বাসায় থেকে ফিরে আসার পথে সে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায় ওই দিনই আনুমানিক বিকাল ৪ টার সময় দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগস্থ সাহেব গলি মার্কেটের পাশে অসুস্থ অবস্থায় ভিকটিমকে পাওয়া যায়। পরবর্তীতে ভিকটিম তার মাকে জানায় যে, সে তার আত্মীয়ের বাসা হতে আনুমানিক দুপুর ১২:৪০ ঘটিকায় তার নানার বাড়ীর উদ্দেশ্যে রওনা করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন খেজুরবাগস্থ সাহেব গলি এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা একজন ব্যক্তি তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে অজ্ঞাতস্থানে নিয়ে গিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোড়পূর্বক তাকে ধর্ষণ কর।
ভিকটিমের পিতা আবু সাইদ হোসেন তার মেয়েকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং বর্তমানে সে উক্ত হাসপাতালের ওসিসিতে চিকিৎসাধীন রয়েছে। অতপর আবু সাইদ তার আত্মীয়স্বজনদের সাথে পরামর্শ করে দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় অজ্ঞাতনামা ব্যক্তির নামে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

উক্ত ঘটনায় র‌্যাব-১০ ছায়া তদন্ত শুরু করে এবং ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে শিশু ধর্ষণ মামলার অজ্ঞাতনামা আসামীকে শনাক্ত করে গ্রেফতার করতে সক্ষম হয়। র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী শিশু ধর্ষনের সত্যতা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলাসহ ডাকাতি ও মাদক মামলা মিলিয়ে মোট ৪ টি মামলা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০