PRIYOBANGLANEWS24
১৬ জুলাই ২০২২, ২:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে গোসল করতে নেমে শিশুর মৃত্যু

ঢাকার দোহারে খালের পানিতে গোসল করতে নেমে রাহাত (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার লটাখোলা এলাকায় পদ্মা নদীর শাখা খালে এ ঘটনা ঘটে।

হত মো. রাহাত (৯) ঐ এলাকার মো. খলিল চৌকিদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে দুই বন্ধুর সাথে খালে গোসল করতে নামে রাহাত। একপর্যায় পানিতে তলিয়ে যান রাহাত। এসময় দুই বন্ধু রাহাতকে দেখতে না পেয়ে তার পরিবারকে খবর দেয়। স্থানীয়রা অনেক খোঁজাখুজির পর রাহাতকে না পেয়ে ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। প্রায় ৪ ঘন্টা পর ঘাটের পাশে পানির নিচ থেকে রাহাতের মৃতদেহ উদ্ধার করে ডুবুরি দল।

নিখোঁজ রাহাতের বাবা মো. খলিল জানান, গত চার মাস আগে ঢাকা থেকে দোহারে এসে একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস করছেন তারা। তিন ভাই বোনের মধ্যে রাহাত সবার ছোট। দুপুরে খবর পেয়ে খালের পারে এসে দেখেন তার ছেলের শার্ট ও জুতা পরে আছে কিন্তু ছেলে নেই।

দোহার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার ফায়ার ফায়টার মো. রাকিবুল ইসলাম জানান,  শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পশ্চিম লটাখোলা উচ্চ বিদ্যালয়ের পাশের খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।

এদিকে রাহাতের মৃত্যুর খবর পেয়ে খালের দুই পারে ভিড় জমায় হাজারো মানুষ। রাহাতের পরিবাবের কান্না আহাজারিতে ভারি হয়ে উঠে পরিবেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০