PRIYOBANGLANEWS24
১৫ জুলাই ২০২২, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারের পদ্মায় ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার

ঢাকার দোহার উপজেলায় পর্যটন স্পট মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ডুবে নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ একদিন পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরী দল।

দোহার থানার ওসি মোস্তফা কামাল জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলের পাশ থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত তারিকুজ্জামান সানি (২৫) শরিয়তপুর জেলার জাজিরা থানার ডাঙ্গুর বেপারীকান্দি গ্রামের হারুন উর রশীদের ছেলে ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট)-এর আর্কিটেকচার বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ছিল। তিনি ঢাকার হাজারীবাগে থাকতেন বলে জানা গেছে।

নিহতের সঙ্গীদের বরাত দিয়ে ওসি মোস্তফা কামাল জানান, বৃহস্পতিবার ঢাকা থেকে ১৬ জনের একটি দল ৮টি মোটরসাইকেলে করে দোহারের মৈনটঘাটে ঘুরতে আসে। রাত ৮দিকে ঘাটের তীরে অবস্থানরত ড্রেজারের বলগেটে উঠে মোবাইলে সেলফি তুলার সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় সানী।

এ সময় তার বন্ধুরা উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকে। পুলিশ এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। রাতেই উদ্ধার অভিযান শুরু করা হয়। ১৫ ঘণ্টার বেশি সময় চেষ্টা চালিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে।

লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ
(মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০