PRIYOBANGLANEWS24
১৩ জুলাই ২০২২, ৪:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত তরুণের মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত এক তরুণ একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই তরুণ মারা গেছে।

নিহত সাগর খান (২২) পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার মো. খোকন খানের ছেলে। বর্তমানে পরিবারের সঙ্গে কেরানীগঞ্জের পূর্ব বন্দ ডাকপাড়া এলাকায় থাকতো সে।

নিহতের চাচা ইউসুফ জানান, কেরানীগঞ্জের তাদের বাসা থেকে কিছুটা দূরে খালি জায়গায় ঈদ পরবর্তী কনসার্ট অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছিল। তখন অনুষ্ঠানকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটে। অনুষ্ঠান শেষ করে শেষ রাতের দিকে বাসায় ফিরছিল সাগর। বাসার কাছাকাছি আসলে কে বা কারা সাগরের পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় সাগরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তার মৃত্যু হয়েছে।

পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, নিহতের পেটে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০