PRIYOBANGLANEWS24
২ জুলাই ২০২২, ৫:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে বস্তাবন্দি শিশুর লাশ উদ্ধার, আটক-২

ঢাকার নবাবগঞ্জে ধলেশ্বরী নদী হতে জান্নাত দেওয়ান (৫) নামে এক শিশুর বস্তাাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় উপজেলার কৈলাইল ইউনিয়নের মালিকান্দা গ্রামের পাশের ধলেশ্বরী থেকে লাশটি উদ্ধার করে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত জান্নাত নয়াকান্দা গ্রামের মাসুম দেওয়ানের মেয়ে।

জান্নাতের চাচা রতন দেওয়ান জানান, জান্নাতের বাবার বাড়ি পাশের নয়াকান্দা গ্রামে। সে মায়ের সাথে নানাবাড়ি বেড়াতে গিয়ে আজ সকাল ৯ টার দিকে নিখোঁজ হয়। পরে আমরা আশেপাশের সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে নদীর ঘাটে খুঁজতে গেলে ঝুমুর বেগম ও তার বোন জানায় সে এদিকে আসে নাই। পরে তাদের বাড়ির পাশে নদীর ঘাট থেকে বস্তাবন্দি অবস্থায় আমার ভাতিজির লাশ খুজে পাই। আমাদের ধারণা জান্নাতের সাথে থাকা স্বর্ণালংকারের লোভে ঝুমুর তার স্বামী শুকুর ও তার বোন আমার ভাতিজিকে হত্যা করে বস্তায় ইট ভরে নদীতে ভাসিয়ে দিয়েছে। আমরা হত্যার বিচার চাই।

এব্যাপারে নবাবগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান, থানা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেরানীগঞ্জ মডেল থানা পুলিশের সহায়তায় লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। নিহতের ঘটনায় সন্দেহ বাজন ঝুমুর নামে এক নারী ও তার স্বামী শুকুর মিয়কে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসা ও ময়নাতদন্ত শেষে হত্যার কারণ জানা যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১০

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১১

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১২

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৩

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৪

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৫

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৬

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

১৭

নবাবগঞ্জে কৃষকের মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

১৮

নবাবগঞ্জে স্ত্রীর সহযোগিতায় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

১৯

নবাবগঞ্জে বলাকা টি-টেন ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

২০