PRIYOBANGLANEWS24
১ জুলাই ২০২২, ৫:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নাফার ২য় শাখা উদ্বোধন

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সংস্কৃতি সমৃদ্ধির লক্ষ্যে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান নাফার ২য় শাখা উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেল ৩টায় কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠান করা হয়।

সভাপতিত্ব করেন নাফার সভাপতি সফিউর রহমান তোতা। এ শাখা উদ্বোধন করেন চলচিত্র অভিনেতা জামিলুর রহমান শাখা। এ সময় নাফার পক্ষ থেকে তাকে আজীবন সম্মাননা স্মারক প্রদান করা হয়।

নাফার এই শাখায় বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নাচ, গান, ছবি আঁকা, তবলা, গিটার আবৃতি, অভিনয় শেখানো হবে।

জামিলুর রহমান শাখা তার বক্তব্যে বলেন,শিশুদের সাংস্কৃতিক চর্চার বিকল্প নাই। দীর্ঘ ২৩ বছর যাবত নাফা নবাবগঞ্জে প্রচুর শিল্পী উপহার দিয়েছে। তিনি নাফাকে ধন্যবাদ জানান।

মাটির সংস্কৃতি ধরে রাখবো আমরা ছড়িয়ে দিব সারা বিশ্বে এই শ্লোগানে ১৯৯৯ সালে ঢাকার নবাবগঞ্জ এ একটি পুর্নাঙ্গ একাডেমিক সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নাফা যাত্রা শুরু করে। একাডেমিক সিলেবাস ভিত্তিক তত্বীয় ও ব্যবহারিক প্রশিক্ষণ, পরীক্ষা গ্রহন সার্টিফিকেট প্রদান, দক্ষ শিল্পী হিসেবে গড়ে তোলা ও সাংস্কৃতিক শিক্ষক হিসেবে কর্মসংস্থান সহ বছর জুড়ে সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসব উদযাপন বিনামূল্যে শুদ্ধ ভাবে জাতীয় সংগীত ও পতাকা অংকন প্রশিক্ষণ প্রদান বিনামূল্যে নারী উদ্যোক্তাদের জন্য হ্যান্ডপেইন্ট প্রশিক্ষণ সহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে নাফা।

নাফার সাধারন সম্পাদক সায়মা রহমান তুলির সঞ্চালনায় বক্তব্য রাখেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহ আলম।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটি ও ছাত্র ছাত্রী এবং নাফা পরিবার ও নাফার সার্বিক ব্যাবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা। শেষে নাফার প্রধান কার্যালয়ের শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০