PRIYOBANGLANEWS24
২৯ জুন ২০২২, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে খামার থেকেই গরুগুলো বিক্রির আশা কালু ভূইয়ার

কোরবানির ঈদকে সামনে রেখে ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়নের হযরতপুর গ্রামের কালু ভূইয়ার ‘শাহরিফ ভূইয়া ডেইরী ফার্ম’ নামের খামারে ছোট বড় মিলে এ বছর ২৫টি উন্নত মানের ষাঁড় গরু প্রস্তুত করা হয়েছে। বিভিন্ন এলাকা থেকে দেশী ও শাহিয়াল জাতের নানা বয়সের গরু সংগ্রহ করে লালন পালন করে বড় করেছে এ খামারি।

ছোট, মাঝারি ও বড় সব সাইজের গরু রয়েছে শাহরিফ ভূইয়া ডেইরী ফার্মে। একেকটা গরুর ওজন সর্বনিম্ম ৩ মণ থেকে সর্বোচ্চ ১৩ মণ পর্যন্ত। সাড়ে তিন লাখ থেকে শুরু করে নব্বই হাজার টাকার মধ্যে এ খামারে গরু কিনতে পাওয়া যাবে।

জানা যায়, গরুগুলোকে লালন পালন করতে ও পরিস্কার পরিচ্ছন্নতার জন্য জন্য ২৪ ঘন্টা দুইজন কাজের লোক রেখেছে। পাশাপাশি পরিবারের অন্যান্য সদস্যরা ব্যস্ত থাকেন সেবা যতেœ। খামারটি ১২ শতাংশ জমির উপরে আলাদা শেডের ব্যবস্থা করা। গরুগুলোকে খাওয়ানো হয় খড়, খৈল, গম, ভুট্টা,ছোলা ও ছোলার ভুষি,ও কুঁড়া। তা ছাড়া প্রতিদিন কাঁচা ঘাস তো আছেই।

কালু ভূইয়ার নাতি শাহরিয়া ভূইয়া বলেন, আমাদের খামারের অনেক সুনাম রয়েছে। ৭ বছর ধরে কোরবানি ঈদ উপলক্ষ্যে বিক্রি করার জন্য সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে আমরা গরু প্রস্তুত করে থাকি। সব ধরণের ক্রেতাদের কথা ভেবে আমরা প্রতিবছর খামারে গরু প্রস্তুত করি। কেউ যদি গরু দেখতে ও কিনতে চান তবে আমাদের এই নাম্বারে ফোন দিয়ে আসবেন ০১৯৯৪৭৬৭০৪৯ ও ০১৯৫৬৬৯২০৮০। প্রতারিত হওয়ার কোন ধরণের সুযোগ নেই।

খামারীর ভাই মালেক ভূইয়া বলেন, এবছর খামারে খুবই উন্নত মানের গরু রয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোটাতাজা করণ করা হয়েছে। কোন ইনজেকশন বা ট্যাবলেট জাতীয় খাবার খাওয়ানো হয় না। বেশীর ভাগ গরুর রঙ লাল সাদা ও কালো দেখতে খুবই সুন্দর গরুগুলো। আশা করি খামার থেকেই গরুগুলো বিক্রি করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০