PRIYOBANGLANEWS24
২৮ জুন ২০২২, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় বাবার কান কেটে দিল ছেলে!

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে চাওয়ায় সিঁদ কেটে ঘরে ঢুকে বাবা আমিন উদ্দিনের (৫২) কান ও জিহ্বা কেটে দিয়েছে বখাটে ছেলে আরমান (১৯)।

রবিবার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে উপজেলার বাহ্রা ইউনিয়নের আলগীচর গ্রামে এঘটনা ঘটে। আহত আমিন উদ্দিন ওই গ্রামের খাজা আহমদের ছেলে।

স্থানীয়রা জানায়, গত তিন মাস আগে ব্রেষ্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে আরমানের মা মারা যান। এরপর বাবা বিয়ে করার সিদ্ধান্ত নেন। এখবর শোনার পর রবিবার রাত পৌনে ৯টার দিকে বাবার ও ছেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরমান ক্ষিপ্ত হয়ে ঘরের ভিতরে থাকা বিছানায় আগুন দেয়। হৈচৈ শুনে এলাকাবাসী এগিয়ে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণ আনেন। এসময় বাবা ছেলেকে ঘর থেকে বের করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে আরমান সিঁদ কেটে ঘরে ঢুকে চাকু দিয়ে বাবার কানের অর্ধেক অংশ কেটে ফেলে। এরপর চাকু দিয়ে এলোপাতাড়ি শরীরের বিভিন্ন অংশে কুপাতে থাকে এক পর্যায়ে চাকুর আঘাতে জিহ্বা কেটে যায়। আমিন উদ্দিনের চিৎকার শুনে এলাকাবাসী এগিয়ে আসলে আরমান দরজা খুলে ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

আহত আমিন উদ্দিনকে স্বজনরা গুরুত্বর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

স্থানীয়দের অভিযোগ, আরমান এলাকার মেয়েদের উত্ত্যক্ত করে এবং অনৈতিক কাজ করে বেড়ায়।

নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম শেখ জানান এ বিষয়ে থানায় কেউ জানায়নি এবং কোন অভিযোগ করেননি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০