PRIYOBANGLANEWS24
২৬ জুন ২০২২, ১০:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নবাবগঞ্জে মাদকদ্রব্যের অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় এর আয়োজন করেন সহযোগিতায় নবাবগঞ্জ উপজেলা প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সভাপতিত্ব করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মতিউর রহমান।

উপজেলা সহকারি কমিশনার ভূমি অরুন কৃষ্ণ পালের সঞ্চালনায় অলোচনা সভায় বক্তারা বলেন, মাদক হচ্ছে বর্তমান সমাজের ক্ষতিকারক দিক। এর থেকে পরিত্রান পেতে সচেতন হতে হবে এবং এ নিয়ে বেশী বেশী আলোচনার প্রয়োজন রয়েছে। বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীদের সাথে আলোচনার প্রয়োজন। তা না হলে নতুন প্রজন্মের ভবিষ্যত অন্ধকার। আমাদের বুঝাতে হবে কোন হতাশাই স্থায়ী নয়। যুবকরা হতাশা থেকে মাদকের দিকে ঝুকে পরছে বেশী। আরও লক্ষ্য করা যাচ্ছে নিরাময়ের চেয়ে এর ব্যবহার উর্ধ্বগতি। কাজেই সংযত ও সচেতন হতে হবে সবাইকে।

বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার।

উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক দেওয়ান আওলাদ হোসেন, ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ভূইয়া, একেএম মুনিরুজ্জামান তুহিন. রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান, ঢাকা জেলা মাদকনিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপপরিচালক দিপক কুমার শুর, উপজেলার বিভিন্ন এনজিওর কর্মকর্তা ও নিরাময় কেন্দ্রের কর্মর্তাগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০