নিষিদ্ধ গাইড বই বিক্রির অপরাধে দোহারে এক লাইব্রেরি মালিককে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ মার্কেটে অবস্থিত আদর্শ লাইব্রেরিতে অভিযান পরিচালনা করেণ ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।
নিষিদ্ধ গাইড বই বিক্রির প্রমান পাওয়ায় ওই লাইব্রেরির মালিক মো. কামরুলকে এক হাজার টাকা অর্থদন্ড প্রদান করেণ একইসাথে নোট ও গাইড এমনকি কোন প্রকার সহায়ক বই বিক্রি না করার নির্দেশ দেন।
দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা বলেন, সরকারের আইনকে অবমাননা করে যদি কেউ এ ধরনের কর্মকান্ড চালাতে থাকে তাকে আইনের আওতায় আনা হবে।
মন্তব্য করুন