PRIYOBANGLANEWS24
২১ জুন ২০২২, ১১:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাড়ছে পদ্মার পানি, দোহারে তীব্র হচ্ছে ভাঙন

ঢাকার দোহারে গত দুই সপ্তাহে পদ্মার পানি বৃদ্ধির কারণে উপজেলার বিলাসপুর, কুতুবপুর, হাজারবিঘা, দেবিনগর, কুলছুরি ও সুতারপাড়ার মধুরচর এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। ইতিমধ্যে ভাঙনকবলিত এলাকার প্রায় ১১০ টি পরিবার ঘড় বাড়ি হারিয়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। অনেকে আবার বাড়ির পাশ্ববর্তি অন্যের বাড়িতে নিয়েছেন মাথা গোজার ঠাই। এমন অবস্থায় অনেকটা মানবেতর জীবন যাপন করছেন তারা।

এছাড়া পদ্মার পানি বৃদ্ধি পাওয়ার কারনে দোহার উপজেলার পদ্মার তীরর্বতি, বিলাসপুর, মাহমুদপুর, মধুরচর, নারিশা ও মুকসুদপুরের বাসিন্দারা অনেকটা আতংকিত হয়ে পড়েছে। বিলিন হয়েছে অনেকের ফসলি জমি। গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছে কৃষকেরা। ভাঙনের পাশাপাশি কখন ভয়াবহ বন্যায় রূপ নিবে তাই নিয়ে অনেকটা দুঃচিন্তা তাদের চোখে মুখে। পদ্মার পানি বৃদ্ধি পেয়ে এরই মধ্যে পদ্মার সমস্ত শাখা খালে ব্যাপকভাবে পানি ঢুকে পড়েছে। পদ্মার ভাঙনের শিকার পরিবারগুলো বলেন, আমরা খাদ্য চাইনা, আমরা বাঁধ চাই। অতি দ্রুত আমাদের সরকার থেকে বাঁধ দেওয়ার ব্যবস্থা করুক। এছাড়া নারিশার চরাঞ্চলের অনেক পরিবার পানিবন্দি রয়েছে। তাদের চলাচলের একমাত্র বাহন এখন নৌকা। পানিবন্দির কারনে জনজীবনে নেমে এসেছে নানা দুর্ভোগ।

এ ছাড়া দোহারের মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট এলাকাটি পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় চরভদ্রাশনের গোপালপুরঘাট ও দোহারের মৈনট ঘাট কর্তৃপক্ষ জানান, আমরা কালকের মধ্যে যাত্রী পারাপারের জায়গাটি সরিয়ে ফেলবো। এছাড়া এই র্পযটন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা পড়েছে বিপাকে।

দোহার উপজলো নির্বাহী র্কমর্কতা মোবাশ্বের আলম বলেন, আমরা ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় থেকে দোহার-নবাবগঞ্জের এমপি মহোদয়, জেলা প্রশাসক স্যার এর নির্দেশে ভাঙনকবলিত এলাকার ১১০টি পরিবারের জন্য মানবিক সহায়তা হিসেবে শুকনা খাবারের প্যাকেট, দুই মেট্রিক টন চাউল ও নগদ ৩ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।

এরআগে সোমবার ভাঙনকবলিত এলাকায় পরিদর্শন করেছেন দোহার উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। এসময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০