PRIYOBANGLANEWS24
১৯ জুন ২০২২, ১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহার পৌরসভা নির্বাচন: জুলহাস উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক

আগামী ২৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকার দোহার পৌরসভার নির্বাচন। আর এ নির্বাচনের দামামা বেঁজেছে পাড়া মহল্লার অলি গলির চায়ের দোকানে। সবার মুখে নির্বাচনের আলোচনা চলছে সকাল থেকে রাত পর্যন্ত। মেয়র প্রার্থীদের তেমন কোন নির্বাচনী প্রচার প্রচারনা চোখে না পড়লেও কাউন্সিলর প্রার্থীদের প্রচার প্রচারনা ও উঠান বৈঠকে সরগরম পৌরসভার অলিগলি।

শনিবার বিকেলে মেঘাচ্ছন্ন আকাশ ও বৃষ্টিকে উপেক্ষা করেই পৌরসভার ৮নং ওয়ার্ড কাটাখালী গ্রামে কাউন্সিলর প্রার্থী উপজেলা যুবলীগের সহ সভাপতি ও পৌরসভা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য জুলহাস উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

র্দীঘদিনের রাজনৈতিক ক্যারিয়ার আর ক্লিন ইমেজের ব্যক্তি হিসেবে নিজ এলাকা সহ উপজেলায় বেশ সুনাম রয়েছে জুলহাস উদ্দিনের। একই সাথে তিনি জয়পাড়া পূর্ব বাজার উন্নয়ন সমিতির দুই দুই বারের সর্বচ্চ ভোটে নির্বাচিত সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার এলাকার জনগণের কল্যানে কাজ করতে কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষনা দিয়েছেন তিনি।

জুলহাস উদ্দিনের নির্বাচনী উঠান বৈঠকে বক্তারা বলেন, জুলহাস আমাদের ঘরের ছেলে, তাকে নির্বাচিত করতে পারলে শুধু এই এলাকার উন্নয়ন হবে না। এই এলাকার মানুষের সম্মান আরো বৃদ্ধি পাবে।একজন সৎ যোগ্য ও বিনয়ী ব্যক্তি হিসেবে জুলহাসের বিকল্প নেই বলে মন্তব্য করেন এলাকাবাসী। এর আগে জুলহাস উদ্দিন তার বক্তব্যে এলাকার যে কোন কাজে নিজেকে নিবেদিত হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মোতালেব খান, মোঃ আয়ুব মিয়া, আমিরুল ইসলাম মোল্লা, সিরাজুল ইসলাম, ওহাব খান, আলী আনোয়ার খান, পৌরসভা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মেহমুদুর রহমান টিটু, আলতাফ হোসেন বাবুল, জসিম উদ্দিন, সুজাহার খান, হিরা কাজী, আমজাদ হোসেন খোকন, মফজেল খান, নয়ন খান, বাবুল খন্দকার, আমিন উদ্দিন, ইকতিয়ার খান, জাহাঙ্গীর আলম, শাহ আলম রানা, অনন্য খান, মাসুদ খান, ইব্রাহীম, দোহার পৌরসভা যুবলীগের ৬ নং ওয়ার্ড সভাপতি সাজ্জাত হোসেন খান মজনু সহ কাটাখালী এলাকার সর্বস্তরের জনগণ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুর রশিদ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০