PRIYOBANGLANEWS24
২১ ফেব্রুয়ারী ২০২০, ৬:২৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দোহারে ৪৫ কেজি রুপাসহ চোরাচালান চক্রের চার সদস্য আটক

ঢাকার দোহারে ৪৫ কেজি রুপাসহ চোরাচালান চক্রের চার সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধার দিকে উপজেলার মৈনটঘাটের সামনে থেকে তাদের আটক করে মাহমুদপুর ফাঁড়ির পুলিশ।
দোহার থানার ওসি (তদন্ত) আরাফাত হোসেন প্রিয়বাংলা নিউজ২৪ কে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ আলমের নেতৃত্বে এএসআই দিনেশ সহ পুলিশের একটি দল বৃহস্পতিবার সন্ধায় চোরাচালান চক্রের চারজনকে আটক করে। আটককৃতরা হলেন, ফরিদপুরের কোতয়ালী থানার গোয়ালচামট এলাকার বাবর আলী মোল্লার ছেলে হায়দার আলী মোল্লা, একই এলাকার আসলাম খানের ছেলে মিরাজুল ইসলাম, হাফিজুল হকের ছেলে কামরুজ্জামান, কাজী মো. হাফিজুল হকের ছেলে মো. আসাদুজ্জামান। তাদের চারজনেরই বাড়িই ফরিদুপর সদরের পুরাতন বাসস্ট্যান্ডের লাক্সারী হোটেলের পাশে।

পুলিশের এই কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সন্ধার দিকে মৈনট দিয়ে স্পীডবোটে করে তারা ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিল। মাহমুদপুর পুলিশ ফাঁড়ির সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে বিশেষভাবে মোড়ানো অবস্থায় ৪৫ কেজি রুপার গহনা উদ্ধার করা হয়।

ওসি (তদন্ত) আরাফাত হোসেন বলেন, এসআই শাহ আলমের দক্ষতার কারনে চোরাচালান চক্রের সদস্যদের আমরা ধরতে পেরেছি। আমাদের ওসি স্যার মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে আমরা আমাদের অভিযান অব্যাহত রাখব।

https://www.facebook.com/priyobanglanews/videos/144620210000485/
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

কবরস্থানে বসে মাদকের জলসা!

নবাবগঞ্জে অসহায়দের মাঝে ঈদ সামগ্রী উপহার

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটায় চারজনকে অর্থদণ্ড ও একজনকে কারাদণ্ড

বের হয়েছিলেন মোবাইলে কথা বলতে, লাশ মিলল বাড়ির পাশে!

নবাবগঞ্জে কৃষি জমির মাটি কাটার অপরাধে জরিমানা

১০

নবাবগঞ্জে ২২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১, পলাতক ৩

১১

নবাবগঞ্জে বিশ্ব কিডনি দিবস পালিত

১২

অন্তঃসত্ত্বা স্ত্রীর সঙ্গে দুপুরের খাবার খাওয়া হলো না অমিতের

১৩

এ যেন দোহার-নবাবগঞ্জের মেধাবীদের মিলনমেলা

১৪

দোহারে মাদক নিয়ে বিরোধে জেরে যুবককে কুপিয়ে জখম

১৫

স্ট্রোকে সব হারিয়ে দিশেহারা আক্কাস, পাশে দাঁড়াল সততা ফাউন্ডেশন

১৬

দোহারে পেশাদার তিন চোর গ্রেপ্তার

১৭

ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-২এর গ্রাহকের নির্বাচিত প্রতিনিধি ছাড়া বোর্ড গঠনের উদ্যোগ, রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতের আবেদন

১৮

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় সবজি ব্যবসায়ী নিহত

১৯

এনএম নূরানী ক্রিকেট টুর্নামেন্ট: নতুন বান্দুরা মুসলিম যুব সংঘ চ্যাম্পিয়ন

২০