PRIYOBANGLANEWS24
১২ জুন ২০২২, ৫:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে দোহারে ফুলতলা পালামগঞ্জে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দাল কর্তৃক কটূক্তির প্রতিবাদে নিন্দা জানিয়ে ঢাকার দোহারে বিক্ষোভ মিছিল করেছেন ফুলতলা-পালামগঞ্জের সর্বস্তরের তৌহিদী জনতা।

রবিবার বিকেলে উপজেলার ফুলতলা জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে পালামগঞ্জ বাজারে এসে শেষ হয়।

এ সময় বক্তারা বলেন, আমাদের প্রিয় বিশ্ব নবী সমস্ত মুসলিম জাহানের হৃদয়ের মনি মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দাল কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তি করার দায়ে ভারত সরকারসহ নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এ সময় বিজেপির দুই নেতার শাস্তির দাবিও করেন বিক্ষোভকারীরা।

এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফুলতলা জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আবুল কালাম আজাদ, হাতরপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা নিয়ামুতুল্লাহ, মসজিদে নূর জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি আবু রাফি, মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আলী হোসেন, মোল্লাবাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ জুবায়ের, পালামগঞ্জ শাহী জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ইলিয়াস আলীসহ আরো উপস্থিত ছিলেন দানেছ মাস্টার, আমির শিকদার, মোঃ মাসুম, আব্দুল খালেক, সাইফুর মাস্টার, হায়দার, আব্দুল হালিম, শাহ্জাহান, আল-আমিন, জাবেদ হুজুর, রমজান খান, সাইদ, শামীম, রুবেল, ফয়সাল, পারভেজ, বাবূল, রনীসহ আরো অনেকে।

বিক্ষোভ মিছিলে সার্বিক ভাবে সহযোগিতা করেন শিকিম আলী, আনোয়ার হোসেন, মতিউর রহমান, চাঁনমিয়া, আমির হামজা প্রমূখ।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০