PRIYOBANGLANEWS24
১০ জুন ২০২২, ৫:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে দোহারে বিক্ষোভ মিছিল

মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির জ্যেষ্ঠ দুই নেতার কটূক্তির প্রতিবাদ ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে ঢাকার দোহারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা।

শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার জয়পাড়া ওয়ান ব্যাংক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জয়পাড়া থানার মোড় ও করমআলী মোড় ঘুরে পূনরায় ওয়ান ব্যাংকের মোড়ে শেষ হয়।

এসময় বক্তারা বলেন, বিশ্ব মুসলিমদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোনো মুসলমানই মেনে নিতে পারে না। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নুপুর শর্মা কর্তৃক মহানবী (সাঃ) কে কটুক্তির দায়ে ভারত সরকারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষমা চাইতে হবে। এসময় ভারতের সকল পন্য বর্জনের আহবান জানান বিক্ষোভকারীরা। একই সাথে বাংলাদেশ সরকারকে রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর আহবান জানান তারা। বিজেপি দুই নেতা নুপুর শর্মা ও নাভিন কুমার জিন্দালের শাস্তি দাবি করেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখা সভাপতি আলহাজ্ব হাফেজ মোঃ ইসমাইল হোসেন, সেক্রেটারি মোঃ সুলাইমান বেপারী, সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, পৌরসভা সভাপতি আলহাজ্ব মোঃ আজম খান, সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, দোহার পৌরসভা মেয়র প্রার্থী মোঃ আমজাদ হোসেন, ইসলামি যুব আন্দোলনের থানা সভাপতি হাফেজ মতিউর রহমান, সেক্রেটারি আমির হোসেন হাওলাদার, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা সভাপতি মোশাররফ হোসেন শামীম, সেক্রেটারি হাফেজ মাওলানা আব্দুল আজিজ, ইসলামি ছাত্র আন্দোলন বাংলাদেশ দোহার থানা সহ-সভাপতি মোঃ হাফিজুল ইসলাম, সেক্রেটারি আব্দুর রহমান মোল্লা, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ দোহার থানা সভাপতি মাওলানা আব্দুল গফফার আল ফরিদী, সেক্রেটারি হাফেজ মাওলানা ওমর ফারুক সহ সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানেরা।

উল্লেখ্য, সম্প্রতি ভারতীয় একটি টেলিভিশন বিতর্কে অংশ নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও তার স্ত্রী আয়েশা (রা.) সম্পর্কে অবমাননাকর বক্তব্য দেন নুপুর শর্মা। পরে একই বিষয়ে টুইটারে পোস্ট দেন নাভিন কুমার জিন্দাল। এ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে এ ঘটনায় বিশ্বের অনেক মুসলিম দেশ প্রতিবাদ জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামিলনাড়ু সিনেমায় অভিনয় করতে চায় দোহারের বিল্লাল মাহমুদ

সিরাজগঞ্জে দৈনিক জবাবদিহির সাংবাদিকের ওপর হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ

নবাবগঞ্জে সেন্ট ইউফ্রেজীস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে শিক্ষামেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

শরীয়তপুরে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর উপর হামলার প্রতিবাদে নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জে আন্তঃস্কুল-কলেজ বিজ্ঞানমেলা ও শিক্ষা-সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবাবগঞ্জে তিনদিন ব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন

ঈদুল আজহা: নবাবগঞ্জের বারুয়াখালি পশুর হাটে চলছে প্রস্তুতি

নবাবগঞ্জে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে এমপি

পপুলার লাইফ ইন্স্যুরেন্স পিএলসির নবাবগঞ্জ অঞ্চলে বার্ষিক সম্মেলন ও চেক হস্তান্তর

আবু সাঈদ হত্যা মামলা: বেরোবি’র সাবেক ভিসি হাসিবুর রশীদকে কারাগারে প্রেরণ

১০

দোহারের চৈতাবাতরে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

১১

নবাবগঞ্জে কিউডি পণ্যের প্রদর্শন ও প্রযুক্তিভিত্তিক মতবিনিময় সভা

১২

দোহারে বসতবাড়িতে সংঘবদ্ধ ডাকাতদলের হানা, ৫৫ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট

১৩

টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট: কাশিমপুরকে হারিয়ে নতুন বান্দুরা অরুণাচল সংঘ চ্যাম্পিয়ন

১৪

নবাবগঞ্জে বিএনপি নেতাকে হত্যা চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

১৫

নবাবগঞ্জে বিএনপি নেতা ও তার শাশুড়িকে কুপিয়ে জখম

১৬

নবাবগঞ্জের পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন, প্রায় ৩০ লাখ টাকা ক্ষতি

১৭

আওয়ামী আমলের প্রভাব খাটানো ইউএনও আলমগীর এখন মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের উপসচিব!

১৮

দোহারে ফিলিং স্টেশনে ট্যাগ অফিসার নিয়োগ, জ্বালানি ব্যবস্থাপনায় কড়াকড়ি

১৯

দোহারে চার ডাকাত আটক, ধারালো অস্ত্র উদ্ধার

২০